দৈনিক সংবাদ দিগন্ত

মেসিকে রাজকীয় বিদায় দিতে চায় আর্জেন্টিনা, হতে পারে বিশেষ প্রীতি ম্যাচ

মেসিকে রাজকীয় বিদায় দিতে চায় আর্জেন্টিনা

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ কি হয়ে গেছে? নাকি ঘরের মাঠে আরও একবার প্রিয় তারকাকে দেখার সুযোগ পাবেন আর্জেন্টাইন সমর্থকরা? এমনই এক সম্ভাবনা ঘিরে এখন আলোচনা চলছে।আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন—এএফএ নাকি মেসিকে যথাযথ সম্মান ও রাজকীয় বিদায় জানাতে বিশেষ একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে। তবে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ফিফা উইন্ডোতে মেসিকে নিয়ে বিশেষ এই আয়োজনের চিন্তা করা হচ্ছে। তবে সবচেয়ে বড় বিষয়, মেসি নিজে ঘরের মাঠে আরও একটি ম্যাচ খেলতে রাজি কি না—সেটি আগে নিশ্চিত করতে চায় এএফএ।আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার দুই থেকে তিনটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। কোনো কোনো প্রতিবেদনে চারটি ম্যাচের কথাও বলা হচ্ছে। তবে এখনো কোনো প্রতিপক্ষ, নির্দিষ্ট তারিখ কিংবা ভেন্যু চূড়ান্ত হয়নি।

আরও  পড়ুন, বেতিসের কাছে হেরে মরিনহোর রিয়ালের জয়ের ধারায় ধাক্কা

সংবাদমাধ্যম ‘তোদো নোতিসিয়াস’-এর সাংবাদিক পাবলো গ্রাভেলোনের দাবি, সবকিছু ঠিক থাকলে আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠেই শেষ ম্যাচ খেলতে পারেন মেসি। সম্ভাব্য ভেন্যু হিসেবে বুয়েন্স আয়ার্সের বিখ্যাত এস্তাদিও মনুমেন্টালের নাম আলোচনায় রয়েছে। মেসির জন্মশহর রোজারিওতেও ম্যাচ আয়োজনের গুঞ্জন রয়েছে।অন্যদিকে টিএনটি স্পোর্টস আর্জেন্টিনার সাংবাদিক ম্যাক্সিমিলিয়ানো গ্রিলো জানিয়েছেন, সেপ্টেম্বরে দুই বা তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছে। বুয়েন্স আয়ার্স, কর্দোবা কিংবা রোজারিও হতে পারে সম্ভাব্য ভেন্যু।তবে সবকিছুই এখনো আলোচনার পর্যায়ে। এএফএর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত মেসির বিদায়ী ম্যাচের বিষয়টি গুঞ্জন হিসেবেই থাকছে।সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি আসবে মেসির কাছ থেকেই—আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে শেষবারের মতো মাঠে নামতে তিনি রাজি হবেন কি না।

বিষয় : আলোচনা লিওনেল মেসি রাজকীয় বিদায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেসিকে রাজকীয় বিদায় দিতে চায় আর্জেন্টিনা, হতে পারে বিশেষ প্রীতি ম্যাচ

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ কি হয়ে গেছে? নাকি ঘরের মাঠে আরও একবার প্রিয় তারকাকে দেখার সুযোগ পাবেন আর্জেন্টাইন সমর্থকরা? এমনই এক সম্ভাবনা ঘিরে এখন আলোচনা চলছে।আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন—এএফএ নাকি মেসিকে যথাযথ সম্মান ও রাজকীয় বিদায় জানাতে বিশেষ একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে। তবে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ফিফা উইন্ডোতে মেসিকে নিয়ে বিশেষ এই আয়োজনের চিন্তা করা হচ্ছে। তবে সবচেয়ে বড় বিষয়, মেসি নিজে ঘরের মাঠে আরও একটি ম্যাচ খেলতে রাজি কি না—সেটি আগে নিশ্চিত করতে চায় এএফএ।আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার দুই থেকে তিনটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। কোনো কোনো প্রতিবেদনে চারটি ম্যাচের কথাও বলা হচ্ছে। তবে এখনো কোনো প্রতিপক্ষ, নির্দিষ্ট তারিখ কিংবা ভেন্যু চূড়ান্ত হয়নি।

আরও  পড়ুন, বেতিসের কাছে হেরে মরিনহোর রিয়ালের জয়ের ধারায় ধাক্কা

সংবাদমাধ্যম ‘তোদো নোতিসিয়াস’-এর সাংবাদিক পাবলো গ্রাভেলোনের দাবি, সবকিছু ঠিক থাকলে আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠেই শেষ ম্যাচ খেলতে পারেন মেসি। সম্ভাব্য ভেন্যু হিসেবে বুয়েন্স আয়ার্সের বিখ্যাত এস্তাদিও মনুমেন্টালের নাম আলোচনায় রয়েছে। মেসির জন্মশহর রোজারিওতেও ম্যাচ আয়োজনের গুঞ্জন রয়েছে।অন্যদিকে টিএনটি স্পোর্টস আর্জেন্টিনার সাংবাদিক ম্যাক্সিমিলিয়ানো গ্রিলো জানিয়েছেন, সেপ্টেম্বরে দুই বা তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছে। বুয়েন্স আয়ার্স, কর্দোবা কিংবা রোজারিও হতে পারে সম্ভাব্য ভেন্যু।তবে সবকিছুই এখনো আলোচনার পর্যায়ে। এএফএর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত মেসির বিদায়ী ম্যাচের বিষয়টি গুঞ্জন হিসেবেই থাকছে।সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি আসবে মেসির কাছ থেকেই—আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে শেষবারের মতো মাঠে নামতে তিনি রাজি হবেন কি না।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত