দৈনিক সংবাদ দিগন্ত

ইরানকে লক্ষ্য করে কড়া বার্তা ট্রাম্পের, বিশ্বজুড়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সুইজারল্যান্ডে ইরানের নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা চলাকালেই দেশটিকে আবারও ‘ধ্বংস করে দেওয়ার’ হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী বন্ধের প্রতিক্রিয়ায় তিনি এ কঠোর হুঁশিয়ারি দেন।রবিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে ইরানের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। তার ভাষায়, প্রণালী বন্ধ করলে ইরানের আর কোনো দেশ থাকবে না, এমনকি নেতৃত্বের জন্যও কোনো নিরাপদ জায়গা থাকবে না।ট্রাম্প আরও দাবি করেন, শনিবার হরমুজ প্রণালী দিয়ে প্রায় ১ কোটি ৯০ লাখ ব্যারেল তেল পরিবহন হয়েছে। যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ব বাণিজ্যের বড় অংশ নিয়ন্ত্রণ 

আরো পড়ুন, গোলাবারুদ নয়, বিনিয়োগেই প্রভাব বাড়াল চীন

করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।ইরান যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের সম্ভাবনার কথাও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, প্রয়োজনে প্রণালী দখল করার কথাও ভাবা হতে পারে।এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে উদ্দেশ করে ট্রাম্প কড়া ভাষায় বলেন, তার উচিত সাবধানে কথা বলা, নইলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।তিনি আরও উল্লেখ করেন, গত সপ্তাহে স্বাক্ষরিত একটি সমঝোতা কাঠামোর আওতায় ৬০ দিনের যুদ্ধবিরতি ও আলোচনার সুযোগ রাখা হয়েছে, তবে পরিস্থিতি অনুযায়ী যুক্তরাষ্ট্র যে কোনো সিদ্ধান্ত নিতে পারে।হরমুজ প্রণালী ঘিরে এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

বিষয় : আলোচনা সুইজারল্যান্ডে নেতাদের সঙ্গে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২১ জুন ২০২৬

ইরানকে লক্ষ্য করে কড়া বার্তা ট্রাম্পের, বিশ্বজুড়ে উদ্বেগ

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সুইজারল্যান্ডে ইরানের নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা চলাকালেই দেশটিকে আবারও ‘ধ্বংস করে দেওয়ার’ হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী বন্ধের প্রতিক্রিয়ায় তিনি এ কঠোর হুঁশিয়ারি দেন।রবিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে ইরানের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। তার ভাষায়, প্রণালী বন্ধ করলে ইরানের আর কোনো দেশ থাকবে না, এমনকি নেতৃত্বের জন্যও কোনো নিরাপদ জায়গা থাকবে না।ট্রাম্প আরও দাবি করেন, শনিবার হরমুজ প্রণালী দিয়ে প্রায় ১ কোটি ৯০ লাখ ব্যারেল তেল পরিবহন হয়েছে। যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ব বাণিজ্যের বড় অংশ নিয়ন্ত্রণ 

আরো পড়ুন, গোলাবারুদ নয়, বিনিয়োগেই প্রভাব বাড়াল চীন

করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।ইরান যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের সম্ভাবনার কথাও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, প্রয়োজনে প্রণালী দখল করার কথাও ভাবা হতে পারে।এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে উদ্দেশ করে ট্রাম্প কড়া ভাষায় বলেন, তার উচিত সাবধানে কথা বলা, নইলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।তিনি আরও উল্লেখ করেন, গত সপ্তাহে স্বাক্ষরিত একটি সমঝোতা কাঠামোর আওতায় ৬০ দিনের যুদ্ধবিরতি ও আলোচনার সুযোগ রাখা হয়েছে, তবে পরিস্থিতি অনুযায়ী যুক্তরাষ্ট্র যে কোনো সিদ্ধান্ত নিতে পারে।হরমুজ প্রণালী ঘিরে এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত