দৈনিক সংবাদ দিগন্ত

ভ্যান্সের সফর বাতিল, হচ্ছে না যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। শুক্রবার দেশটির বুর্গেনস্টক রিসোর্টে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আপাতত হচ্ছে না বলে জানিয়েছে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়।আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হোয়াইট হাউস মার্কিন ভাইস প্রেসিডেন্টজেডি ভ্যান্স-এর সুইজারল্যান্ড সফর স্থগিত করেছে। নির্ধারিত সূচি অনুযায়ী ইরানি প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকে বসার কথা ছিল। তবে আলোচনার প্রস্তুতি ও কারিগরি বিষয়গুলো পুরোপুরি চূড়ান্ত না হওয়ায় সফর এবং বৈঠক—দুটিই আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান একটি আরো পড়ুন , মার্কিন সেনা নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশাসমঝোতা স্মারকে ডিজিটাল পদ্ধতিতে স্বাক্ষর করেছিল। ওই সমঝোতার আওতায় হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং বিভিন্ন কূটনৈতিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে পরবর্তী আলোচনা হওয়ার কথা ছিল। বুর্গেনস্টকের বৈঠককে সেই বাস্তবায়ন প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছিল।তবে বৈঠক স্থগিত হওয়ায় সমঝোতার ভবিষ্যৎ বাস্তবায়ন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, আলোচনার সময়সূচি, অংশগ্রহণকারী প্রতিনিধিদের সফর এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কিছু জটিলতা তৈরি হওয়ায় বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে।সুইজারল্যান্ড সরকার জানিয়েছে, তারা এখনও দুই দেশের মধ্যে সংলাপ আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে নতুন সময়সূচি ঘোষণা করা হবে।বিশ্লেষকদের মতে, এই স্থগিতাদেশ সাময়িক হলেও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং দুই দেশের মধ্যে আস্থার ঘাটতি কূটনৈতিক প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে। 

ভ্যান্সের সফর বাতিল, হচ্ছে না যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক