দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সিএমপির সদরঘাট পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার ও ১৯ জন গ্রেপ্তার

তালতলীর টেংরাগিরি বন, নিলামে ঝড়ে পড়া গাছ কাটার আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: জনসভায় রূপ নিল বিএনপির সমাবেশ

দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক

গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি, দেওয়া হলো গার্ড অব অনার

মহেশপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎বকশীগঞ্জে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ

, অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ

রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। এ সময় পুলিশের ছোড়া গুলিতে দুজন আহত হয়েছেন। পুলিশের দাবি, আহতরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য এবং আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এ ঘটনা ঘটে। এর আগে সকালে শেখেরটেক এলাকায় বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে কুপিয়ে প্রায় তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার সূত্র ধরেই অভিযানে নামে পুলিশ।পুলিশ জানায়, অভিযানের অংশ হিসেবে ঢাকা উদ্যানের কাছে ডেল্টা গার্মেন্টসের পেছনে অবস্থান 

নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সন্দেহভাজন ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে রুবেল ও আমির নামে দুইজন গুলিবিদ্ধ হন।পরে আহত অবস্থায় তাদের আটক করে হাসপাতালে নেওয়া হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে কাশেম ও জয় নামে আরও দুজনকে আটক করেছে পুলিশ।ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, অভিযানে গেলে ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থেই পুলিশ গুলি চালিয়েছে।অন্যদিকে মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার আবদুল্লাহ আল 

আরো পড়ুন , প্রশাসনকে ম্যানেজ করে আশ্রায়ন পুকুরে বালু উত্তোলনের মহোৎসব দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

মামুন জানিয়েছেন, হামলায় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম এবং উপপরিদর্শক তরুণ আহত হয়েছেন। ওসির মাথায় কোপ দেওয়ার চেষ্টা হলে তিনি হাত দিয়ে প্রতিরোধ করেন, এতে তাঁর হাতে আঘাত লাগে। এসআই তরুণের হাতের সামনের অংশেও জখম হয়েছে। আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।পুলিশের দাবি, আটক চারজনই একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। সকালে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।এদিকে পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর গত ২২ মাসে দেশে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে এক হাজার ৬১টি। অর্থাৎ প্রতি মাসে গড়ে প্রায় ৪৮টি হামলার ঘটনা ঘটেছে।

বিষয় : পুলিশ রাজধানীর ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার মুখে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x