বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ
রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। এ সময় পুলিশের ছোড়া গুলিতে দুজন আহত হয়েছেন। পুলিশের দাবি, আহতরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য এবং আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এ ঘটনা ঘটে। এর আগে সকালে শেখেরটেক এলাকায় বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে কুপিয়ে প্রায় তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার সূত্র ধরেই অভিযানে নামে পুলিশ।পুলিশ জানায়, অভিযানের অংশ হিসেবে ঢাকা উদ্যানের কাছে ডেল্টা গার্মেন্টসের পেছনে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সন্দেহভাজন ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে রুবেল ও আমির নামে দুইজন গুলিবিদ্ধ হন।পরে আহত অবস্থায় তাদের আটক করে হাসপাতালে নেওয়া হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে কাশেম ও জয় নামে আরও দুজনকে আটক করেছে পুলিশ।ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, অভিযানে গেলে ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থেই পুলিশ গুলি চালিয়েছে।অন্যদিকে মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার আবদুল্লাহ আল আরো পড়ুন , প্রশাসনকে ম্যানেজ করে আশ্রায়ন পুকুরে বালু উত্তোলনের মহোৎসব দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকামামুন জানিয়েছেন, হামলায় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম এবং উপপরিদর্শক তরুণ আহত হয়েছেন। ওসির মাথায় কোপ দেওয়ার চেষ্টা হলে তিনি হাত দিয়ে প্রতিরোধ করেন, এতে তাঁর হাতে আঘাত লাগে। এসআই তরুণের হাতের সামনের অংশেও জখম হয়েছে। আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।পুলিশের দাবি, আটক চারজনই একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। সকালে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।এদিকে পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর গত ২২ মাসে দেশে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে এক হাজার ৬১টি। অর্থাৎ প্রতি মাসে গড়ে প্রায় ৪৮টি হামলার ঘটনা ঘটেছে।