দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬

মিঠাপুকুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত: শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিভিত্তিক প্রকল্পে মুখর আয়োজন

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিভিত্তিক প্রকল্পে মুখর আয়োজন

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে মিঠাপুকুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা। উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে Educational Excellence Support Scheme (EESS)–এর অংশ হিসেবে এ আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব আমিক জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী।

আরও  পড়ুন, শঠিবাড়ীতে আধুনিক লাইফস্টাইল ও কসমেটিকস শপ ‘সানায়ামার্ট'-এর শুভ উদ্বোধন

বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের উদ্ভাবনী ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেন। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে ছিল প্রযুক্তিনির্ভর সমাধান, পরিবেশবান্ধব উদ্যোগ, আধুনিক শিক্ষা উপকরণ এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রয়োগের নানা ধারণা।অতিথিরা শিক্ষার্থীদের উপস্থাপিত প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীলতা ও গবেষণামুখী মনোভাবের প্রশংসা করেন। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও বিজ্ঞানভিত্তিক জাতি হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নতুন কিছু উদ্ভাবনের প্রতি আগ্রহ তৈরি করতে সহায়তা করবে।

বিষয় : শিক্ষার্থী নিহত আয়োজন প্রযুক্তিভিত্তিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৯ জুন ২০২৬

মিঠাপুকুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত: শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিভিত্তিক প্রকল্পে মুখর আয়োজন

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে মিঠাপুকুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা। উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে Educational Excellence Support Scheme (EESS)–এর অংশ হিসেবে এ আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব আমিক জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী।

আরও  পড়ুন, শঠিবাড়ীতে আধুনিক লাইফস্টাইল ও কসমেটিকস শপ ‘সানায়ামার্ট'-এর শুভ উদ্বোধন

বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের উদ্ভাবনী ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেন। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে ছিল প্রযুক্তিনির্ভর সমাধান, পরিবেশবান্ধব উদ্যোগ, আধুনিক শিক্ষা উপকরণ এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রয়োগের নানা ধারণা।অতিথিরা শিক্ষার্থীদের উপস্থাপিত প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীলতা ও গবেষণামুখী মনোভাবের প্রশংসা করেন। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও বিজ্ঞানভিত্তিক জাতি হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নতুন কিছু উদ্ভাবনের প্রতি আগ্রহ তৈরি করতে সহায়তা করবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত