দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ১৯ জুন ২০২৬

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন হাজি

হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। এখন পর্যন্ত মোট ৬০ হাজার ৫৮৮ জন হাজি দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।চলতি বছরের হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে থেকে। শেষ ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ৩০ জুন পর্যন্ত।সরকারি তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৬ হাজার ২৬৯ জন।অন্যদিকে, হজ পালনের সময় সৌদি আরবে এ পর্যন্ত ৫৪ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। 

আরও  পড়ুন , বর্ষার ছোঁয়ায় রঙিন প্রকৃতি, ফুলে ফুলে ভরে উঠেছে বাংলার মাঠ-ঘাট

তাদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী।মৃতদের মধ্যে সর্বোচ্চ ৩৭ জন মারা গেছেন মক্কায়, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন।ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন মেডিকেল সেন্টারের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম চালু রাখা হয়েছে।এ পর্যন্ত ৬৬ হাজারের বেশি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে প্রায় ২৮ হাজার সেবা দেওয়া হয়েছে।সরকার বলছে, হাজিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

বিষয় : হজ পালন বাংলাদেশি হাজি ফিরতি ফ্লাইট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন হাজি

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। এখন পর্যন্ত মোট ৬০ হাজার ৫৮৮ জন হাজি দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।চলতি বছরের হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে থেকে। শেষ ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ৩০ জুন পর্যন্ত।সরকারি তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৬ হাজার ২৬৯ জন।অন্যদিকে, হজ পালনের সময় সৌদি আরবে এ পর্যন্ত ৫৪ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। 

আরও  পড়ুন , বর্ষার ছোঁয়ায় রঙিন প্রকৃতি, ফুলে ফুলে ভরে উঠেছে বাংলার মাঠ-ঘাট

তাদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী।মৃতদের মধ্যে সর্বোচ্চ ৩৭ জন মারা গেছেন মক্কায়, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন।ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন মেডিকেল সেন্টারের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম চালু রাখা হয়েছে।এ পর্যন্ত ৬৬ হাজারের বেশি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে প্রায় ২৮ হাজার সেবা দেওয়া হয়েছে।সরকার বলছে, হাজিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত