দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ১৯ জুন ২০২৬

লোহাগাড়ায় পল্লী বিদ্যুৎ অফিসে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, দুদকের তদন্ত শুরু

লোহাগাড়ায় পল্লী বিদ্যুৎ অফিসে দুর্নীতি-অনিয়মের অভিযোগ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, একটি সিন্ডিকেটের মাধ্যমে গ্রাহকদের জিম্মি করে অর্থ আদায়ের কার্যক্রম চলছে।স্থানীয় ভুক্তভোগীদের দাবি, নতুন সংযোগ থেকে শুরু করে ফাইল প্রসেসিং—সব ক্ষেত্রেই ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না। অভিযোগ রয়েছে, দালাল চক্রের মাধ্যমে টাকা দিলে দ্রুত কাজ হয়, না হলে মাসের পর মাস ঘুরতে হয় গ্রাহকদের।এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তি দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দাখিল করেছেন। ইতোমধ্যে দুদক বিষয়টি তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

আরও  পড়ুন, ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ধারী যুবকসহ ১ হাজার ইয়াবা উদ্ধার, কারাগারে প্রেরণ

অভিযোগে আরও বলা হয়, একাধিক ভিলেজ ইলেকট্রিশিয়ান ও কর্মকর্তার বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে সংযোগ প্রদান, মিটার বাণিজ্য এবং অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।এছাড়া একাধিক তদন্ত কমিটি গঠন করা হলেও দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে।স্থানীয়দের দাবি, লোহাগাড়ার বিদ্যুৎ অফিসে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে, যারা গ্রাহক সেবার পরিবর্তে বাণিজ্যিকভাবে সুবিধা নিচ্ছে।তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করে বলেছেন, কিছু অনিয়মের অভিযোগ থাকলেও তা তদন্তাধীন রয়েছে এবং তারা নিয়ম মেনে কাজ করার চেষ্টা করছেন।দুদক জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : সিন্ডিকেট পল্লী বিদ্যুৎ দুর্নীতি-অনিয়ম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৯ জুন ২০২৬

লোহাগাড়ায় পল্লী বিদ্যুৎ অফিসে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, দুদকের তদন্ত শুরু

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, একটি সিন্ডিকেটের মাধ্যমে গ্রাহকদের জিম্মি করে অর্থ আদায়ের কার্যক্রম চলছে।স্থানীয় ভুক্তভোগীদের দাবি, নতুন সংযোগ থেকে শুরু করে ফাইল প্রসেসিং—সব ক্ষেত্রেই ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না। অভিযোগ রয়েছে, দালাল চক্রের মাধ্যমে টাকা দিলে দ্রুত কাজ হয়, না হলে মাসের পর মাস ঘুরতে হয় গ্রাহকদের।এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তি দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দাখিল করেছেন। ইতোমধ্যে দুদক বিষয়টি তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

আরও  পড়ুন, ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ধারী যুবকসহ ১ হাজার ইয়াবা উদ্ধার, কারাগারে প্রেরণ

অভিযোগে আরও বলা হয়, একাধিক ভিলেজ ইলেকট্রিশিয়ান ও কর্মকর্তার বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে সংযোগ প্রদান, মিটার বাণিজ্য এবং অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।এছাড়া একাধিক তদন্ত কমিটি গঠন করা হলেও দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে।স্থানীয়দের দাবি, লোহাগাড়ার বিদ্যুৎ অফিসে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে, যারা গ্রাহক সেবার পরিবর্তে বাণিজ্যিকভাবে সুবিধা নিচ্ছে।তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করে বলেছেন, কিছু অনিয়মের অভিযোগ থাকলেও তা তদন্তাধীন রয়েছে এবং তারা নিয়ম মেনে কাজ করার চেষ্টা করছেন।দুদক জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত