দৈনিক সংবাদ দিগন্ত

পল্লী বিদ্যুৎ অফিস গুলো দালাল মুক্ত করার দাবি

ঝিনাইদহের মহেশপুরসহ সকল পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন অফিস গুলো দালাল মুক্ত করার দাবি জানিয়েছে ল্যাইন্সেসধারী ইলেকট্রিশিয়ানরা। তারা জেলার ৬টি উপজেলার ল্যাইন্সেসধারী ইলেকট্রিশিয়ানরা সকল পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন অফিস গুলো দালাল মুক্ত করার দাবিতে ইতি মধ্যে আন্দোলন শুরু করেছেন। ল্যাইন্সেসধারী ইলেকট্রিশিয়ানদের দাবি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সকল অফিস গুলো থেকে দালাল মুক্ত করতে হবে। অফিসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগ সাজসে দালালরা অবাধে অফিস গুলোতে যাতায়াতের সুযোগ পাচ্ছে। অফিস কর্মকর্তা কর্মচারীর খিছু অসাধু ব্যাক্তি টাকার বিনিময়ে বিসি ল্যাইন্সেস বানিয়ে দিয়ে এসব দালালদের বৈধতা দেওয়া পাইতারা করে যাচ্ছেন বলেও ক্ষোভ প্রকাশ করেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির ল্যাইন্সেসধারী ইলেকট্রিশিয়ানরা। বৈধ ল্যাইন্সেসধারী ইলেকট্রিশিয়ানরা ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির সদর অফিস সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঘেরাও করে রাখেন। আরও পড়ুন, নেত্রকোনার খালিয়াজুরীতে বাবা-ছেলেকে পিটিয়ে জখম, চারদিন পর বাবার মৃত্যুপরে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ওমর আলী বৈধ ল্যাইন্সেসধারী ইলেকট্রিশিয়ানদের সকল দাবি মেনে নিয়ে বলেন শুধু মাত্র আরইবি অনুমোদিত ইলেকট্রিশিয়ানরা কাজ করবে। এর বাইবে বিসি ল্যাইন্সেসধারী ইলেকট্রিশিয়ানরা কোন কাজ করতে পারবেনা। সেই সাথে আমাদের কোন অফিসে দালালদেও ঢুকতে দেওয়া হবেনা। মহেশপুর পল্লী বিদ্যুৎ সমিতির ইলেকট্রিশিয়ান কমিটির সভাপতি তরিকুল আজিজ বিল্টু জানান, বিসি ল্যাইন্সেস বাতিল হলে আমাদের আন্দোলন প্রত্যাহার হবে।

পল্লী বিদ্যুৎ অফিস গুলো দালাল মুক্ত করার দাবি