দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন ২০২৬

‘জুলাই যোদ্ধা’ পরিচয়ধারী যুবকসহ ১ হাজার ইয়াবা উদ্ধার, কারাগারে প্রেরণ

‘জুলাই যোদ্ধা’ পরিচয়ধারী যুবকসহ ১ হাজার ইয়াবা উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।আটক দুইজন হলেন নাজমুল হাসান হিমেল এবং তার সহযোগী সোহাগ আহমদ। তারা সীমান্ত এলাকা দিয়ে মোটরসাইকেলে ফিরছিলেন বলে জানা গেছে।স্থানীয়দের দাবি, উপজেলার পুরান লাউড়েরগড় মাদরাসার সামনে তাদের আটক করে তল্লাশি চালানো হলে প্রায় ৯৫০টিরও বেশি ইয়াবা পাওয়া যায়। পরে উত্তেজিত জনতা তাদের বেঁধে মারধর করে পুলিশে খবর দেয়।

আরও  পড়ুন, হাঁটুসমান পানি-কাদায় বন্দি ৩ হাজার শিক্ষার্থী, সংস্কারের দাবি জোরদার

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা আটক হিমেলকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিলেও তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ রয়েছে বলে দাবি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।তাহিরপুর থানার পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং মাদক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

বিষয় : আটক জুলাই যোদ্ধা ইয়াবা উদ্ধার আটক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

‘জুলাই যোদ্ধা’ পরিচয়ধারী যুবকসহ ১ হাজার ইয়াবা উদ্ধার, কারাগারে প্রেরণ

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।আটক দুইজন হলেন নাজমুল হাসান হিমেল এবং তার সহযোগী সোহাগ আহমদ। তারা সীমান্ত এলাকা দিয়ে মোটরসাইকেলে ফিরছিলেন বলে জানা গেছে।স্থানীয়দের দাবি, উপজেলার পুরান লাউড়েরগড় মাদরাসার সামনে তাদের আটক করে তল্লাশি চালানো হলে প্রায় ৯৫০টিরও বেশি ইয়াবা পাওয়া যায়। পরে উত্তেজিত জনতা তাদের বেঁধে মারধর করে পুলিশে খবর দেয়।

আরও  পড়ুন, হাঁটুসমান পানি-কাদায় বন্দি ৩ হাজার শিক্ষার্থী, সংস্কারের দাবি জোরদার

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা আটক হিমেলকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিলেও তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ রয়েছে বলে দাবি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।তাহিরপুর থানার পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং মাদক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত