যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে ধারাবাহিক গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের বহনকারী এক উবার চালকও রয়েছেন।স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে। শহরের প্রায় ৫ মাইল এলাকাজুড়ে অন্তত পাঁচটি পৃথক গুলিবর্ষণের ঘটনা ঘটে।এর মধ্যে তিনটি ঘটনা ঘটে ইন্টারস্টেট-৭০ ও ইন্টারস্টেট-৬৭০ মহাসড়কে। বাকি ঘটনাগুলো শহরের প্রধান সড়ক ট্রুম্যান রোড এলাকায় সংঘটিত হয়।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আর্জেন্টিনা সমর্থকরা স্টেডিয়ামের দিকে উবারে করে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি গাড়ি তাদের পাশ দিয়ে এসে গুলি ছোড়ে, যাতে উবার চালকের পায়ে গুলি লাগে।প্রথমে তারা বিষয়টি বুঝতে না পারলেও পরে চালককে আহত অবস্থায় দেখতে পান।
আরও পড়ুন , ঘরের মাঠে জয়, বিশ্বকাপের শেষ ৩২-এ মেক্সিকো প্রথম দল
পরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানায় পুলিশ।পরবর্তীতে ট্রুম্যান রোডে আরেকটি ঘটনায় একটি গাড়ি খুঁটির সঙ্গে ধাক্কা খেলে চালকের শরীরে গুলির আঘাত পাওয়া যায় এবং তিনি মারা যান।পুলিশ জানিয়েছে, সব ভুক্তভোগীই চলন্ত অবস্থায় গাড়িতে থাকা অবস্থায় গুলির শিকার হন। ধারণা করা হচ্ছে, একই ব্যক্তি অল্প সময়ের ব্যবধানে এসব হামলা চালিয়েছে।পর সন্দেহভাজন ২২ বছর বয়সি এক যুবককে শনাক্ত করা হলেও তিনি এখনো পলাতক। তাকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে বিবেচনা করছে পুলিশ।পুলিশ আরও জানিয়েছে, আগেও অস্ত্র সংক্রান্ত একটি ঘটনায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।
বিষয় : গুলিবিদ্ধ আর্জেন্টিনা সমর্থক

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন