জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা-র আয়মা রসুলপুর ইউনিয়নের লালব্রীজ এলাকায় পানিতে ডুবে কাউসার (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে তার মৃত্যু হয়। নিহত কাউসার একই এলাকার আনিছুর রহমানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি ধানি জমির একপাশে মাঝারি আকারের একটি ডোবা খনন করা হয়েছিল। বর্ষা মৌসুমে ওই ডোবায় প্রচুর পানি জমে থাকে। খেলাধুলার একপর্যায়ে শিশুটি সবার অজান্তে সেখানে পড়ে যায়।
আরও পড়ুন , আখাউড়ায় শিশু অপহরণের সময় ১ নারী আটক
পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করলে ডোবার পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন।গুরুতর অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয়রা জানান, বসতবাড়ির আশপাশে খনন করা ডোবা ও জলাশয়গুলো যথাযথভাবে নিরাপদ না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়াতে জলাশয়ের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
বিষয় : শিশুর মৃত্যু পানিতে ডুবে পানিতে ডুবে

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন