ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ভোলার চরফ্যাশন উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই প্রতিবেশী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো খাদিজা আক্তার (৮) ও সোহানা (৯)। (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার শশীভূষণ থানাধীন হাজারিগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাজারিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সোহানা একই গ্রামের সোহাগ হোসেনের মেয়ে এবং খাদিজা মো. ইউসুফের মেয়ে। তারা পরস্পরের প্রতিবেশী ছিল বলে জানিয়েছে পুলিশ।আরো পড়ুন , আখতার হোসেনের আগমনকে কেন্দ্র করে হারাগাছে উত্তেজনাপুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে খাদিজা ও সোহানা খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে দুপুর আনুমানিক আড়াইটার দিকে তাদের খোঁজ না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে নেমে প্রথমে খাদিজাকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে একই পুকুর থেকে অপর শিশু সোহানার মরদেহও উদ্ধার করা হয়।