দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

পাবনায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
৩ শিশুর মৃত্যু

পাবনায় জমির পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার চর তারাপুর ইউনিয়নের নবীন বাজার দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত তিন শিশু হলো দাশপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আট বছরের খালিদ হোসেন, মেয়ে ছয় বছরের আফিয়া খাতুন এবং শিমুল মল্লিকের মেয়ে সাত বছরের সুমি খাতুন। তারা তিনজনই স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।স্থানীয়রা জানান, পদ্মা নদীর তীরবর্তী হওয়ায় বৃষ্টি ও নদীর পানি বেড়ে গ্রামের বিভিন্ন ফসলের জমি পানিতে তলিয়ে আছে। শুক্রবার বেলা দুইটার দিকে তিন শিশু ওই জমির পানিতে গোসল করতে নামে।ধারণা করা হচ্ছে, গোসলের একপর্যায়ে প্রথমে একজন শিশু পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে অন্য দুজনও পানিতে ডুবে যায়।কিছুক্ষণ পর তিন শিশুকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানিতে নেমে অচেতন অবস্থায় তিন শিশুকে উদ্ধার করা হয়।দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তিনজনকেই মৃত ঘোষণা করেন।একসঙ্গে তিন শিশুর মৃত্যুর ঘটনায় পুরো দাশপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী আবদুস সালাম জানান, ঘটনার পর নিহত শিশুদের বাড়িতে মাতম চলছে। স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানিয়েছেন,

আড়ও পড়ুন,গুলশানে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের ওপর ককটেল হামলা; গ্রেপ্তার ২

 খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুদের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।একসঙ্গে তিন শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত পরিবার ও এলাকাবাসী।পাবনার সদর উপজেলার চর তারাপুর ইউনিয়নের নবীন বাজার দাশপাড়া গ্রামে জমির পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো খালিদ হোসেন, আফিয়া খাতুন ও সুমি খাতুন। তাদের বয়স যথাক্রমে আট, ছয় ও সাত বছর। তিনজনই স্থানীয় একটি কিন্ডারগার্টেনে পড়াশোনা করত।স্থানীয়রা জানান, বৃষ্টি ও পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় গ্রামের ফসলের জমিগুলো পানিতে তলিয়ে রয়েছে। দুপুরে তিন শিশু সেই পানিতে গোসল করতে নামে। ধারণা করা হচ্ছে, প্রথমে একজন পানিতে ডুবে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে বাকি দুজনও ডুবে যায়।পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে পানির মধ্য থেকে তিন শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।ঘটনার পর থেকেই নিহত শিশুদের বাড়িতে চলছে আহাজারি। একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে পুরো গ্রাম শোকস্তব্ধ হয়ে পড়েছে।পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিষয় : শিশুর মৃত্যু পানিতে ডুবে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত