দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন ২০২৬

রাজধানীতে মাছের বাজারে আগুন: ইলিশ–রুই–চিংড়ির দাম আকাশছোঁয়া, ক্রেতারা বিপাকে

রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী মাছের দাম

রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী মাছের দাম। রুই, কাতলা, চিংড়ি থেকে শুরু করে জনপ্রিয় ইলিশ—সব ধরনের মাছের দাম বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।আজ শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, তেলাপিয়া কেজি বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। চাষের কই ২২০ টাকা, পাঙাশ ২৫০ থেকে ২৭০ টাকা এবং সিলভার কার্প ২৮০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।মাঝারি আকারের পাবদা ৪৫০ টাকা কেজি, পোয়া মাছ ৫০০ থেকে ৭০০ টাকা এবং টেংরা ৫৫০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। শিং মাছ ৪৫০ থেকে ৫০০ টাকা, আর মাগুর মাছ ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে রয়েছে।

আরও  পড়ুন, বোরো মৌসুম শেষ না হতেই চালের বাজারে আগুন, কেজিতে বেড়েছে ২ থেকে ৪ টাকা

রুই ও কাতলার দামও এখন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। আকারভেদে এসব মাছ বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬৫০ টাকায়। বড় কাতল মাছের দাম কোথাও কোথাও আরও বেশি।চিংড়ির বাজারেও চড়া দাম। সাধারণ চিংড়ি ৯০০ টাকা কেজি হলেও গলদা চিংড়ি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১৫০০ টাকায়।সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে ইলিশের দাম। ছোট ইলিশ ৮০০ থেকে ১ হাজার টাকা, মাঝারি ইলিশ ১২০০ থেকে ১৬০০ টাকা এবং বড় ইলিশ ২০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ কম থাকা এবং আড়তে উচ্চ দামের কারণে খুচরা বাজারে দাম বেড়েছে। তবে বর্ষা মৌসুমে সরবরাহ বাড়লে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।ক্রেতাদের অভিযোগ, আগে যে বাজেটে দুই কেজি মাছ কেনা যেত, এখন সেই টাকায় এক কেজি মাছ পাওয়া কঠিন হয়ে পড়েছে।

বিষয় : ঊর্ধ্বমুখী মাছের বাজারে ক্রেতারা বিপাকে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২১ জুন ২০২৬

রাজধানীতে মাছের বাজারে আগুন: ইলিশ–রুই–চিংড়ির দাম আকাশছোঁয়া, ক্রেতারা বিপাকে

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী মাছের দাম। রুই, কাতলা, চিংড়ি থেকে শুরু করে জনপ্রিয় ইলিশ—সব ধরনের মাছের দাম বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।আজ শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, তেলাপিয়া কেজি বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। চাষের কই ২২০ টাকা, পাঙাশ ২৫০ থেকে ২৭০ টাকা এবং সিলভার কার্প ২৮০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।মাঝারি আকারের পাবদা ৪৫০ টাকা কেজি, পোয়া মাছ ৫০০ থেকে ৭০০ টাকা এবং টেংরা ৫৫০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। শিং মাছ ৪৫০ থেকে ৫০০ টাকা, আর মাগুর মাছ ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে রয়েছে।

আরও  পড়ুন, বোরো মৌসুম শেষ না হতেই চালের বাজারে আগুন, কেজিতে বেড়েছে ২ থেকে ৪ টাকা

রুই ও কাতলার দামও এখন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। আকারভেদে এসব মাছ বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬৫০ টাকায়। বড় কাতল মাছের দাম কোথাও কোথাও আরও বেশি।চিংড়ির বাজারেও চড়া দাম। সাধারণ চিংড়ি ৯০০ টাকা কেজি হলেও গলদা চিংড়ি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১৫০০ টাকায়।সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে ইলিশের দাম। ছোট ইলিশ ৮০০ থেকে ১ হাজার টাকা, মাঝারি ইলিশ ১২০০ থেকে ১৬০০ টাকা এবং বড় ইলিশ ২০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ কম থাকা এবং আড়তে উচ্চ দামের কারণে খুচরা বাজারে দাম বেড়েছে। তবে বর্ষা মৌসুমে সরবরাহ বাড়লে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।ক্রেতাদের অভিযোগ, আগে যে বাজেটে দুই কেজি মাছ কেনা যেত, এখন সেই টাকায় এক কেজি মাছ পাওয়া কঠিন হয়ে পড়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত