দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দিগন্ত পরিবহনের বাস খাদে, নিহত ৪; আহত অন্তত ৩০

সরাইল উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথে বৈশামুড়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়।দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে চিৎকার ও আর্তনাদ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

আর ও পড়ন , কুষ্টিয়া থেকে অপহৃত তিন শিশু ঢাকায় উদ্ধার, মানবপাচার চক্রের ২ নারী গ্রেফতার

নিহতদের মধ্যে রয়েছেন সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মুন্সি আরশ আলী, শিশু আলিফ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাইকপাড়া এলাকার মৌসুমী দাস এবং নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের তনয় কুমার মজুমদার।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।খাটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ এবং বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আর ও পড়ুন, ঈশ্বরদীতে ট্রাকচাপায় শিশু ও মোটরসাইকেল চালকের মৃত্যু

বিষয় : নিহত সড়ক দুর্ঘটনা মহাসড়ক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দিগন্ত পরিবহনের বাস খাদে, নিহত ৪; আহত অন্তত ৩০

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথে বৈশামুড়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়।দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে চিৎকার ও আর্তনাদ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

আর ও পড়ন , কুষ্টিয়া থেকে অপহৃত তিন শিশু ঢাকায় উদ্ধার, মানবপাচার চক্রের ২ নারী গ্রেফতার

নিহতদের মধ্যে রয়েছেন সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মুন্সি আরশ আলী, শিশু আলিফ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাইকপাড়া এলাকার মৌসুমী দাস এবং নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের তনয় কুমার মজুমদার।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।খাটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ এবং বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আর ও পড়ুন, ঈশ্বরদীতে ট্রাকচাপায় শিশু ও মোটরসাইকেল চালকের মৃত্যু

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত