দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬

কুষ্টিয়া থেকে অপহৃত তিন শিশু ঢাকায় উদ্ধার, মানবপাচার চক্রের ২ নারী গ্রেফতার

অপহৃত তিন শিশুকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন থেকে অপহৃত তিন শিশুকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। একই সঙ্গে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।উদ্ধার হওয়া শিশুরা হলো কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছিফাত (১০), রাজ (১০) এবং মোমিন (৯)। পুলিশ জানায়, গত ২৭ এপ্রিল সকালে পোড়াদহ জংশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে কৌশলে তাদের অপহরণ করা হয়। পরে তাদের ট্রেনে করে প্রথমে যশোর এবং পরবর্তীতে ঢাকায় নেওয়া হয়।পোড়াদহ রেলওয়ে থানার ওসি নাসির খান জানান, ঘটনার পর শিশুর মা বাদী হয়ে মামলা করলে অভিযান শুরু করা হয়। 

আরও  পড়ুন ,ঈশ্বরদীতে ট্রাকচাপায় শিশু ও মোটরসাইকেল চালকের মৃত্যু

তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মানবপাচার চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলেন ফতে আক্তার ও শাহানাজ বেগম।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে। এরপর সোমবার রাতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তিন শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।রেলওয়ে পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনায় একটি সংঘবদ্ধ মানবপাচার চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।উদ্ধার হওয়া শিশুদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও  পড়ুন, যশোরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করার পর , আত্মহত্যার চেষ্টা স্বামীর

বিষয় : মানবপাচার নারী গ্রেফতার অপহৃত শিশু নারী গ্রেফতার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

কুষ্টিয়া থেকে অপহৃত তিন শিশু ঢাকায় উদ্ধার, মানবপাচার চক্রের ২ নারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন থেকে অপহৃত তিন শিশুকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। একই সঙ্গে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।উদ্ধার হওয়া শিশুরা হলো কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছিফাত (১০), রাজ (১০) এবং মোমিন (৯)। পুলিশ জানায়, গত ২৭ এপ্রিল সকালে পোড়াদহ জংশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে কৌশলে তাদের অপহরণ করা হয়। পরে তাদের ট্রেনে করে প্রথমে যশোর এবং পরবর্তীতে ঢাকায় নেওয়া হয়।পোড়াদহ রেলওয়ে থানার ওসি নাসির খান জানান, ঘটনার পর শিশুর মা বাদী হয়ে মামলা করলে অভিযান শুরু করা হয়। 

আরও  পড়ুন ,ঈশ্বরদীতে ট্রাকচাপায় শিশু ও মোটরসাইকেল চালকের মৃত্যু

তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মানবপাচার চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলেন ফতে আক্তার ও শাহানাজ বেগম।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে। এরপর সোমবার রাতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তিন শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।রেলওয়ে পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনায় একটি সংঘবদ্ধ মানবপাচার চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।উদ্ধার হওয়া শিশুদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও  পড়ুন, যশোরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করার পর , আত্মহত্যার চেষ্টা স্বামীর

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত