দৈনিক সংবাদ দিগন্ত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে যুবশক্তির হারিকেন মিছিল

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে সংবাদ সম্মেলন ও হারিকেন মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি।সোমবার সন্ধ্যায় বাংলামোটর থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগের পরীবাগ পেট্রলপাম্প এলাকায় গিয়ে শেষ হয়।মিছিল শেষে আয়োজিত সমাবেশে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল ইসলাম বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করলে তারা ইতিবাচক সমর্থন দেবে। তবে জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরও  পড়ুন , তোফায়েল আহমেদের মৃত্যুতে জিএম কাদেরের শোক, ‘দেশ হারাল এক প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব’

তিনি অভিযোগ করেন, সরকার আগে জ্বালানি তেলের দাম আর না বাড়ানোর আশ্বাস দিলেও ঈদের ছুটির মধ্যে হঠাৎ করে মূল্য বৃদ্ধি করেছে।তার মতে, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যায়, যার প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে।সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, জ্বালানি খাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং এর খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে।প্রধানমন্ত্রীর সমালোচনা করে তারিকুল ইসলাম বলেন, জনগণের দুর্ভোগ নিরসনের পরিবর্তে সরকার নিজেদের প্রচারণায় বেশি মনোযোগী।মিছিলে জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আরও  পড়ুন , বিএনপির সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ উড়িয়ে দিলেন তাসনিম জারা

বিষয় : মূল্যবৃদ্ধি যুবশক্তি হারিকেন মিছিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে যুবশক্তির হারিকেন মিছিল

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে সংবাদ সম্মেলন ও হারিকেন মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি।সোমবার সন্ধ্যায় বাংলামোটর থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগের পরীবাগ পেট্রলপাম্প এলাকায় গিয়ে শেষ হয়।মিছিল শেষে আয়োজিত সমাবেশে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল ইসলাম বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করলে তারা ইতিবাচক সমর্থন দেবে। তবে জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরও  পড়ুন , তোফায়েল আহমেদের মৃত্যুতে জিএম কাদেরের শোক, ‘দেশ হারাল এক প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব’

তিনি অভিযোগ করেন, সরকার আগে জ্বালানি তেলের দাম আর না বাড়ানোর আশ্বাস দিলেও ঈদের ছুটির মধ্যে হঠাৎ করে মূল্য বৃদ্ধি করেছে।তার মতে, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যায়, যার প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে।সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, জ্বালানি খাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং এর খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে।প্রধানমন্ত্রীর সমালোচনা করে তারিকুল ইসলাম বলেন, জনগণের দুর্ভোগ নিরসনের পরিবর্তে সরকার নিজেদের প্রচারণায় বেশি মনোযোগী।মিছিলে জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আরও  পড়ুন , বিএনপির সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ উড়িয়ে দিলেন তাসনিম জারা

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত