দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬

‘সংবিধানের ৫১ অনুচ্ছেদ দেখিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না’ : আখতার হোসেন

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারতে জামায়াত আমির

দাবি আদায়ে আন্দোলনের প্রস্তুতি নিতে সবার প্রতি আহ্বান জামায়াত আমিরের

মতিঝিল মেট্রো স্টেশনে বোমা উদ্ধারে উদ্বেগ জামায়াতের, নিরাপত্তা জোরদারের আহ্বান

‘খাল খনন থেকে খাল খাওয়া পর্যন্ত’ বিএনপিকে নিয়ে সারজিসের কড়া মন্তব্য

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে সম্পৃক্ততা, ছাত্র ইউনিয়ন ছাড়লেন দুই কেন্দ্রীয় নেতা

১১ দলীয় ঐক্য থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

রাষ্ট্রপতির পদত্যাগকে স্বাগত ইসলামী আন্দোলনের, ‘ফ্যাসিবাদের পতনের পরই এটি প্রত্যাশিত ছিল’

বিএনপির সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ উড়িয়ে দিলেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া ডা. তাসনিম জারা তার বিরুদ্ধে ওঠা রাজনৈতিক সমঝোতার অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন। সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

আরও পড়ুন, তারেক রহমানের আগমন ঘিরে নয়া পল্টনে বিএনপির জনসমাগম

তাসনিম জারা বলেন, তার সম্পর্কে একটি দাবি ছড়ানো হচ্ছে যে, ‘তার সঙ্গে বিএনপির নেগোসিয়েশন হয়ে গিয়েছিল’ এবং তিনি বিএনপির সঙ্গে যোগাযোগের মাধ্যমে রাজনৈতিক সমর্থন বা ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছিলেন। এ ধরনের বক্তব্যকে সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও অসত্য আখ্যা দিয়ে তিনি বলেন, বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে এ ধরনের কোনো আলোচনা তিনি কখনো করেননি।

আরও পড়ুন, এনসিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিস্ফোরক পোস্ট রাশেদ খাঁনের

তার ভাষ্য অনুযায়ী, যারা এ অভিযোগ প্রচার করছেন, তাদের কাছে তিনি জানতে চান—কবে, কোথায় এবং কার সঙ্গে এমন কথিত আলোচনা হয়েছে। তিনি দাবি করেন, অভিযোগকারীরা এ বিষয়ে কোনো নাম, তারিখ বা প্রমাণ উপস্থাপন করতে পারবেন না, কারণ এমন কোনো ঘটনা বাস্তবে ঘটেনি। ফেসবুক পোস্টে তাসনিম জারা আরও লেখেন, এসব মিথ্যা তথ্য ছড়ানোর উদ্দেশ্য হলো নিজেদের সুবিধামতো একটি রাজনৈতিক বয়ান বা ন্যারেটিভ তৈরি করা। তিনি প্রশ্ন তোলেন, ‘মিথ্যার রাজনীতি আর কত?’

আরও পড়ুন, কালশী বস্তির আগুনে রাজনৈতিক ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না: আসিফ

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাবেক নেত্রী তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিলেও বিজয়ী হতে পারেননি। তার সাম্প্রতিক এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে চলমান বিভিন্ন আলোচনা ও জল্পনার প্রেক্ষাপটে এসেছে।

বিষয় : এনসিপি ডা. তাসনিম জারা নেগোসিয়েশন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৭ জুলাই ২০২৬

বিএনপির সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ উড়িয়ে দিলেন তাসনিম জারা

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া ডা. তাসনিম জারা তার বিরুদ্ধে ওঠা রাজনৈতিক সমঝোতার অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন। সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

আরও পড়ুন, তারেক রহমানের আগমন ঘিরে নয়া পল্টনে বিএনপির জনসমাগম

তাসনিম জারা বলেন, তার সম্পর্কে একটি দাবি ছড়ানো হচ্ছে যে, ‘তার সঙ্গে বিএনপির নেগোসিয়েশন হয়ে গিয়েছিল’ এবং তিনি বিএনপির সঙ্গে যোগাযোগের মাধ্যমে রাজনৈতিক সমর্থন বা ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছিলেন। এ ধরনের বক্তব্যকে সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও অসত্য আখ্যা দিয়ে তিনি বলেন, বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে এ ধরনের কোনো আলোচনা তিনি কখনো করেননি।

আরও পড়ুন, এনসিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিস্ফোরক পোস্ট রাশেদ খাঁনের

তার ভাষ্য অনুযায়ী, যারা এ অভিযোগ প্রচার করছেন, তাদের কাছে তিনি জানতে চান—কবে, কোথায় এবং কার সঙ্গে এমন কথিত আলোচনা হয়েছে। তিনি দাবি করেন, অভিযোগকারীরা এ বিষয়ে কোনো নাম, তারিখ বা প্রমাণ উপস্থাপন করতে পারবেন না, কারণ এমন কোনো ঘটনা বাস্তবে ঘটেনি। ফেসবুক পোস্টে তাসনিম জারা আরও লেখেন, এসব মিথ্যা তথ্য ছড়ানোর উদ্দেশ্য হলো নিজেদের সুবিধামতো একটি রাজনৈতিক বয়ান বা ন্যারেটিভ তৈরি করা। তিনি প্রশ্ন তোলেন, ‘মিথ্যার রাজনীতি আর কত?’

আরও পড়ুন, কালশী বস্তির আগুনে রাজনৈতিক ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না: আসিফ

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাবেক নেত্রী তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিলেও বিজয়ী হতে পারেননি। তার সাম্প্রতিক এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে চলমান বিভিন্ন আলোচনা ও জল্পনার প্রেক্ষাপটে এসেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত