দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ৩১ মে ২০২৬

‘সংবিধানের ৫১ অনুচ্ছেদ দেখিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না’ : আখতার হোসেন

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারতে জামায়াত আমির

দাবি আদায়ে আন্দোলনের প্রস্তুতি নিতে সবার প্রতি আহ্বান জামায়াত আমিরের

মতিঝিল মেট্রো স্টেশনে বোমা উদ্ধারে উদ্বেগ জামায়াতের, নিরাপত্তা জোরদারের আহ্বান

‘খাল খনন থেকে খাল খাওয়া পর্যন্ত’ বিএনপিকে নিয়ে সারজিসের কড়া মন্তব্য

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে সম্পৃক্ততা, ছাত্র ইউনিয়ন ছাড়লেন দুই কেন্দ্রীয় নেতা

১১ দলীয় ঐক্য থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

রাষ্ট্রপতির পদত্যাগকে স্বাগত ইসলামী আন্দোলনের, ‘ফ্যাসিবাদের পতনের পরই এটি প্রত্যাশিত ছিল’

এনসিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিস্ফোরক পোস্ট রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে দুর্নীতি, প্রভাব খাটিয়ে নিয়োগ, অর্থ লেনদেন এবং রাজনৈতিক সুবিধা আদায়ের গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি ও সাবেক গণঅধিকার পরিষদের নেতা মুহাম্মদ রাশেদ খাঁন।

আরও পড়ুন, তারেক রহমানের আগমন ঘিরে নয়া পল্টনে বিএনপির জনসমাগম

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, এসব বিষয়ে তার কাছে বিভিন্ন সূত্র ও ক্লুর ভিত্তিতে তথ্য রয়েছে এবং দলের নীতিনির্ধারণী মহলেও বিষয়গুলো সম্পর্কে জানা আছে। রাশেদ খাঁনের দাবি, আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের কারণেই জামায়াতের আমির ঢাকা-১০ আসন ছাড়েননি। তিনি বলেন, সাংবাদিকরা চাইলে এ বিষয়ে জামায়াত নেতার কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন।

আরও পড়ুন, বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা সারজিস আলমের

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, একটি ক্লুর সূত্র ধরে আসিফ মাহমুদ ও তার এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে দুর্নীতির তথ্য পেয়েছিলেন এবং বিষয়টি তিনি একজন উপদেষ্টার সঙ্গেও আলোচনা করেছিলেন। এছাড়া বহুল আলোচিত ডিসি কেলেঙ্কারিতে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের সম্পৃক্ততার অভিযোগও তোলেন তিনি। তার দাবি, বিশ্বস্ত সূত্র থেকে তিনি এ বিষয়ে তথ্য পেয়েছেন।

আরও পড়ুন, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ বিএনপির

নাসির পাটোয়ারীকেও লক্ষ্য করে একাধিক অভিযোগ করেছেন রাশেদ খাঁন। তার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের সম্পদ দখল এবং অর্থ ছাড়া রাজনীতি সম্ভব নয়— এমন বক্তব্য নাসির পাটোয়ারীর কাছ থেকে তিনি একাধিকবার শুনেছেন। একই সঙ্গে প্রশাসক মোহাম্মদ এজাজের নিয়োগ এবং অর্থ লেনদেনের বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, এসব কর্মকাণ্ডের সঙ্গে এনসিপির কিছু প্রভাবশালী নেতার সম্পর্ক রয়েছে।

পোস্টের শেষাংশে শহীদ ওসমান হাদীর বক্তব্যের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, এনসিপির তিনটি বড় সমস্যার একটি ছিল দুর্নীতি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব অভিযোগ ব্যক্তিগত ফেসবুক পোস্টে উত্থাপিত হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি বা এনসিপির পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিষয় : দুর্নীতি এনসিপি রাশেদ খাঁন বিস্ফোরক পোস্ট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৭ জুলাই ২০২৬

এনসিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিস্ফোরক পোস্ট রাশেদ খাঁনের

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে দুর্নীতি, প্রভাব খাটিয়ে নিয়োগ, অর্থ লেনদেন এবং রাজনৈতিক সুবিধা আদায়ের গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি ও সাবেক গণঅধিকার পরিষদের নেতা মুহাম্মদ রাশেদ খাঁন।

আরও পড়ুন, তারেক রহমানের আগমন ঘিরে নয়া পল্টনে বিএনপির জনসমাগম

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, এসব বিষয়ে তার কাছে বিভিন্ন সূত্র ও ক্লুর ভিত্তিতে তথ্য রয়েছে এবং দলের নীতিনির্ধারণী মহলেও বিষয়গুলো সম্পর্কে জানা আছে। রাশেদ খাঁনের দাবি, আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের কারণেই জামায়াতের আমির ঢাকা-১০ আসন ছাড়েননি। তিনি বলেন, সাংবাদিকরা চাইলে এ বিষয়ে জামায়াত নেতার কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন।

আরও পড়ুন, বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা সারজিস আলমের

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, একটি ক্লুর সূত্র ধরে আসিফ মাহমুদ ও তার এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে দুর্নীতির তথ্য পেয়েছিলেন এবং বিষয়টি তিনি একজন উপদেষ্টার সঙ্গেও আলোচনা করেছিলেন। এছাড়া বহুল আলোচিত ডিসি কেলেঙ্কারিতে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের সম্পৃক্ততার অভিযোগও তোলেন তিনি। তার দাবি, বিশ্বস্ত সূত্র থেকে তিনি এ বিষয়ে তথ্য পেয়েছেন।

আরও পড়ুন, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ বিএনপির

নাসির পাটোয়ারীকেও লক্ষ্য করে একাধিক অভিযোগ করেছেন রাশেদ খাঁন। তার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের সম্পদ দখল এবং অর্থ ছাড়া রাজনীতি সম্ভব নয়— এমন বক্তব্য নাসির পাটোয়ারীর কাছ থেকে তিনি একাধিকবার শুনেছেন। একই সঙ্গে প্রশাসক মোহাম্মদ এজাজের নিয়োগ এবং অর্থ লেনদেনের বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, এসব কর্মকাণ্ডের সঙ্গে এনসিপির কিছু প্রভাবশালী নেতার সম্পর্ক রয়েছে।

পোস্টের শেষাংশে শহীদ ওসমান হাদীর বক্তব্যের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, এনসিপির তিনটি বড় সমস্যার একটি ছিল দুর্নীতি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব অভিযোগ ব্যক্তিগত ফেসবুক পোস্টে উত্থাপিত হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি বা এনসিপির পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত