দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ৩০ মে ২০২৬

বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা সারজিস আলমের

ঢাকা সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রমের সার্বিক অবস্থা যাচাইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক ও পূর্ব ঘোষণা ছাড়াই পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার বাস্তব চিত্র দেখতে প্রধানমন্ত্রীর হঠাৎ মাঠপর্যায়ের পরিদর্শন এবং অনিয়ম ধরা পড়ার পর সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া একটি ইতিবাচক দৃষ্টান্ত।

আরও পড়ুন, চক্রান্ত ও অস্থিতিশীলতার রাজনীতি দেশের জন্য বিপজ্জনক: রিজভী

তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতির জন্য শুধু কয়েকজন ব্যক্তি নয়, বরং একটি বৃহত্তর প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো দায়ী। তারপরও সমস্যার বাস্তবতা জানতে সরাসরি মাঠে গিয়ে পরিদর্শনের উদ্যোগকে তিনি প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

আরও পড়ুন, সাতবারের সংসদ সদস্য দবিরুল ইসলাম আর নেই

সারজিস আলম আরও বলেন, শুধু একটি খাত নয়, দেশের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান অনিয়ম, চাঁদাবাজি, বাজার সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মতো সমস্যাগুলোরও বাস্তব চিত্র দেখতে শীর্ষ পর্যায়ের নেতাদের মাঠে নামা উচিত।

আরও পড়ুন, ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে সুইস স্টেশনে ছুরিকাঘাত, আহত ৩

তিনি প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়ে বলেন, ছদ্মবেশে সাধারণ মানুষের মাঝে গিয়ে এসব অনিয়ম সরাসরি পর্যবেক্ষণ করলে প্রকৃত সমস্যাগুলো আরও স্পষ্টভাবে ধরা পড়বে এবং কার্যকর সমাধান নেওয়া সম্ভব হবে। এনসিপি নেতা মনে করেন, এ ধরনের উদ্যোগ প্রশাসনিক জবাবদিহিতা বাড়াবে এবং নাগরিক সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয় : পরিদর্শন প্রধানমন্ত্রী প্রশংসা সারজিস আলম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা সারজিস আলমের

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

ঢাকা সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রমের সার্বিক অবস্থা যাচাইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক ও পূর্ব ঘোষণা ছাড়াই পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার বাস্তব চিত্র দেখতে প্রধানমন্ত্রীর হঠাৎ মাঠপর্যায়ের পরিদর্শন এবং অনিয়ম ধরা পড়ার পর সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া একটি ইতিবাচক দৃষ্টান্ত।

আরও পড়ুন, চক্রান্ত ও অস্থিতিশীলতার রাজনীতি দেশের জন্য বিপজ্জনক: রিজভী

তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতির জন্য শুধু কয়েকজন ব্যক্তি নয়, বরং একটি বৃহত্তর প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো দায়ী। তারপরও সমস্যার বাস্তবতা জানতে সরাসরি মাঠে গিয়ে পরিদর্শনের উদ্যোগকে তিনি প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

আরও পড়ুন, সাতবারের সংসদ সদস্য দবিরুল ইসলাম আর নেই

সারজিস আলম আরও বলেন, শুধু একটি খাত নয়, দেশের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান অনিয়ম, চাঁদাবাজি, বাজার সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মতো সমস্যাগুলোরও বাস্তব চিত্র দেখতে শীর্ষ পর্যায়ের নেতাদের মাঠে নামা উচিত।

আরও পড়ুন, ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে সুইস স্টেশনে ছুরিকাঘাত, আহত ৩

তিনি প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়ে বলেন, ছদ্মবেশে সাধারণ মানুষের মাঝে গিয়ে এসব অনিয়ম সরাসরি পর্যবেক্ষণ করলে প্রকৃত সমস্যাগুলো আরও স্পষ্টভাবে ধরা পড়বে এবং কার্যকর সমাধান নেওয়া সম্ভব হবে। এনসিপি নেতা মনে করেন, এ ধরনের উদ্যোগ প্রশাসনিক জবাবদিহিতা বাড়াবে এবং নাগরিক সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত