ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সততা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন অটোরিকশা চালক মো. দেলোয়ার হোসেন। এক নারী যাত্রীর ফেলে যাওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকাভর্তি ব্যাগ অক্ষত অবস্থায় ফিরিয়ে দিয়ে তিনি স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী যাত্রী জমশেরপুর এলাকা থেকে অটোরিকশাযোগে চারগাছ বাজারে আসেন। গন্তব্যে পৌঁছানোর পর অসাবধানতাবশত তিনি অটোরিকশায় একটি ব্যাগ রেখে বাড়িতে চলে যান। ব্যাগটিতে প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার ও ৫০ হাজার টাকা ছিল বলে জানা গেছে।আরও পড়ুন , প্রধান শিক্ষক অবসরের পর সুবরাজপুর স্কুলে ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে অনিয়মের অভিযোগপরে বাড়িতে গিয়ে ব্যাগের বিষয়টি মনে হলে তিনি দ্রুত চারগাছ বাজারে এসে খোঁজাখুঁজি শুরু করেন। এদিকে যাত্রী নামিয়ে দেওয়ার প্রায় এক ঘণ্টা পর অটোরিকশা চালক দেলোয়ার হোসেন তার গাড়িতে ব্যাগটি দেখতে পান।ব্যাগের প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা করে তিনি চারগাছ বাজারে এসে ওই নারীর হাতে ব্যাগটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফিরিয়ে দেন।দেলোয়ার হোসেনের এমন সততায় মুগ্ধ হয়ে স্থানীয়রা তার ভূয়সী প্রশংসা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তার এই মানবিক ও সৎ কাজের প্রশংসা করেছেন।স্থানীয়দের মতে, বর্তমান সময়ে এমন সততার ঘটনা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।