প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান জিএম কাদের এক শোকবার্তায় মরহুমের দীর্ঘ রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে অবদান এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের নানা দিক স্মরণ করেন।শোকবার্তায় তিনি বলেন, তোফায়েল আহমেদ ছিলেন ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। ছাত্রজীবন থেকেই তিনি বাঙালির স্বাধিকার আন্দোলনে সক্রিয় ছিলেন এবং ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।জিএম কাদের উল্লেখ করেন, ডাকসুর সহ-সভাপতি হিসেবে তোফায়েল আহমেদ ছাত্রসমাজকে সংগঠিত করেছিলেন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন।
আরও পড়ুন , বিএনপির সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ উড়িয়ে দিলেন তাসনিম জারা
পরবর্তীতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং বাণিজ্য, শিল্প, গৃহায়ন ও গণপূর্তসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এছাড়া সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে তোফায়েল আহমেদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হয়েছে।শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন , কালশী বস্তির আগুনে রাজনৈতিক ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না: আসিফ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন