তারুণ্যের অংশগ্রহণ, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক ও জাতীয় উন্নয়নে যুবসমাজের ভূমিকা আরও জোরদার করার লক্ষ্যে জাতীয় যুবশক্তির উদ্যোগে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সভায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রতিনিধি সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, যুবসমাজের দক্ষতা উন্নয়ন, সামাজিক দায়িত্ববোধ ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।আরও পড়ুন, রাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশপরে অনুষ্ঠিত যুব সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকে ইতিবাচক, দক্ষ ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পাশাপাশি তরুণদের নেতৃত্ব বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজ গঠনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে বৃহত্তর পরিসরে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান জানান।