জাতীয় নাগরিক পার্টি—এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রিফাত রশিদ। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা।
আরো পড়ুন , “স্বৈরাচারের পথে ফেরানোর চেষ্টা চলছে” জামায়াতকে সতর্ক করলেন মির্জা ফখরুল
সহ-সভাপতি পদে রয়েছেন একাধিক নেতা, যার মধ্যে উল্লেখযোগ্য নাহিদা বুশরা, প্রলয় কুমার পাল ও ইঞ্জিনিয়ার নেসার উদ্দিনসহ আরও অনেকে।এদিকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিকল্পনাবিদ কাজী আয়শা আহমেদ। পাশাপাশি যুগ্ম সাধারণ সম্পাদক পদে যুক্ত হয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ।দপ্তর সম্পাদক হিসেবে আসাদুর রহমান, প্রচার সম্পাদক জোবায়ের হোসাইন এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মুফতি ইদ্রিস হোসেন সন্দ্বীপি দায়িত্ব পালন করবেন।এছাড়া দেশের বিভিন্ন বিভাগে সাংগঠনিক কার্যক্রম জোরদারে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকও মনোনীত করা হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, নতুন এই কমিটির মাধ্যমে যুবশক্তিকে আরও গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে এনসিপির।

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন