চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা-এর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী কেন্দ্র মেরামতের নামে বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার ৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এসব কেন্দ্রের মেরামত ও লাইটিং ব্যবস্থার উন্নয়নের জন্য বিদ্যালয়প্রতি ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এছাড়া চারটি বিদ্যালয়ে ৪০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছিল বলে জানা গেছে।অভিযোগ রয়েছে, বরাদ্দের টাকা থেকে ২০ শতাংশ ভ্যাট কর্তনের পর অবশিষ্ট অর্থ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাধ্যমে বিতরণ করা হলেও অধিকাংশ বিদ্যালয়ে বাস্তবসম্মত কোনো উন্নয়ন কাজ হয়নি। কোথাও নামমাত্র লোহার এঙ্গেল দিয়ে ছোট গেইট নির্মাণ, আবার কোথাও টয়লেটে লাইট ও দরজার ছিটকিনি লাগিয়ে সীমিত কাজ দেখিয়ে বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
আরও পড়ুন ,জনতার মাঝে জনতার এমপি:মিঠাপুকুর গড়ের মাথায় চা চক্রে গোলাম রব্বানী
স্থানীয় সচেতন মহলের দাবি, বিদ্যালয়গুলোতে সরেজমিন তদন্ত করলে সরকারি অর্থ তসরুপের প্রকৃত চিত্র বেরিয়ে আসবে। বিশেষ করে ধোপাছড়ি এলাকার চিড়িংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম ধোপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাগাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিহস ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হারলা সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্যম হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বাইনজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাতাজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ হারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দের বড় অংশ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।এদিকে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ এখনো মেরামতের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকরা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন , বাউফলে সেতুমন্ত্রীর সফরে উত্তেজনা, এক ঘণ্টা আটকে থাকার পর এলাকা ত্যাগ

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন