পটুয়াখালীর বাউফলে লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত ‘স্বপ্নের সেতু’ প্রকল্পের সম্ভাব্যতা পরিদর্শনে গিয়ে রাজনৈতিক উত্তেজনার মুখে পড়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।মঙ্গলবার দুপুরে বগা ফেরিঘাট হয়ে নদীর পূর্বপাড়ে যাওয়ার পথে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মন্ত্রীর সফর ঘিরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান ও স্লোগানের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বপাড়ে পৌঁছানোর পরপরই দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে মন্ত্রীর গাড়িবহর ঘিরে বিক্ষোভ দেখা দেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করতে বাধ্য হন তিনি।
আরও পড়ুন, ঈদের পশু নিয়ে হাটে যাওয়ার পথে গাড়ি উল্টে চালক নিহত, আহত ৩
পরে নিরাপত্তাজনিত কারণে প্রায় ৪৫ মিনিট পর একই ফেরিতে করে পশ্চিমপাড়ে ফিরে আসেন সেতুমন্ত্রী। এরপর সেখান থেকে তিনি পটুয়াখালীর উদ্দেশে রওনা হন।ঘটনাস্থলে বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। সফরে জামায়াত সমর্থিত স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ-এর উপস্থিতিও ছিল।এদিকে স্থানীয় বিএনপি নেতাদের দাবি, জামায়াত আয়োজিত অনুষ্ঠানে সেতুমন্ত্রীর অংশগ্রহণ ঠেকাতেই তারা অবস্থান নেন। অন্যদিকে আয়োজক পক্ষ পরিস্থিতির জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করেছে।ঘটনার পর সেতুমন্ত্রী কোনো মন্তব্য না করেই এলাকা ত্যাগ করেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয় বলে জানা গেছে।
আরও পড়ুন , পাঁচবিবিতে ভূমিসেবা মেলা/২৬ অনুষ্ঠিত
বিষয় : উত্তেজনা প্রস্তাবিত সেতুমন্ত্রীর সফর

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন