জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা ভূমি অফিসের আয়োজনে “ভূমিসেবা মেলা/২৬” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) পাঁচবিবি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন,
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার এবং পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর এবং অনলাইন সেবা বিষয়ে সাধারণ মানুষকে তথ্য ও পরামর্শ প্রদান করা হয়। এ সময় বক্তারা ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন