দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৬ মে ২০২৬

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঢেউ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঢেউ

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর একের পর এক হামলার ঘটনা উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ৯ মাসে বিভিন্ন অভিযানে অন্তত ৪০ জন পুলিশ ও র‍্যাব সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার কিংবা টহল—সব ধরনের কার্যক্রমেই হামলার মুখে পড়ছেন তারা। এমনকি সরকারি অস্ত্র ছিনতাই এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে একাধিকবার।সর্বশেষ ৫ মে ফতুল্লার মাসদাইর বয়ালিয়া খাল এলাকায় র‍্যাব-১১ এর একটি দলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তিন র‍্যাব সদস্য আহত হন। পরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় এবং ১৩ জনকে আটক করা হয়।

আরও পড়ুন , বগুড়ার শিবগঞ্জে ধানক্ষেত থেকে রাজমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার

এর আগে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র ও ফতুল্লা এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনায় একাধিক পুলিশ সদস্য আহত হন এবং সরকারি সরঞ্জামও ছিনতাই হয়।শহরের ভেতরেও থেমে নেই হামলা। টহল ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, এমনকি অস্ত্র ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে।পুলিশ জানিয়েছে, জিমখানা ও চনপাড়া বস্তি এলাকায় বারবার হামলার ঘটনা ঘটছে, যা এখন অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে।নারায়ণগঞ্জ পিবিআই বলছে, এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে টার্গেট করা হচ্ছে, যাতে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান বাধাগ্রস্ত হয়।অন্যদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন, এসব ঘটনায় বাহিনীর মনোবল কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও অভিযান অব্যাহত থাকবে।

আরও  পড়ুন , বাসন থানার বিশেষ অভিযানে মাদক, অস্ত্র ও অপহরণ মামলার ৫ আসামী গ্রেফতার

বিষয় : হামলা নিরাপত্তা আইনশৃঙ্খলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঢেউ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর একের পর এক হামলার ঘটনা উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ৯ মাসে বিভিন্ন অভিযানে অন্তত ৪০ জন পুলিশ ও র‍্যাব সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার কিংবা টহল—সব ধরনের কার্যক্রমেই হামলার মুখে পড়ছেন তারা। এমনকি সরকারি অস্ত্র ছিনতাই এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে একাধিকবার।সর্বশেষ ৫ মে ফতুল্লার মাসদাইর বয়ালিয়া খাল এলাকায় র‍্যাব-১১ এর একটি দলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তিন র‍্যাব সদস্য আহত হন। পরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় এবং ১৩ জনকে আটক করা হয়।

আরও পড়ুন , বগুড়ার শিবগঞ্জে ধানক্ষেত থেকে রাজমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার

এর আগে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র ও ফতুল্লা এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনায় একাধিক পুলিশ সদস্য আহত হন এবং সরকারি সরঞ্জামও ছিনতাই হয়।শহরের ভেতরেও থেমে নেই হামলা। টহল ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, এমনকি অস্ত্র ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে।পুলিশ জানিয়েছে, জিমখানা ও চনপাড়া বস্তি এলাকায় বারবার হামলার ঘটনা ঘটছে, যা এখন অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে।নারায়ণগঞ্জ পিবিআই বলছে, এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে টার্গেট করা হচ্ছে, যাতে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান বাধাগ্রস্ত হয়।অন্যদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন, এসব ঘটনায় বাহিনীর মনোবল কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও অভিযান অব্যাহত থাকবে।

আরও  পড়ুন , বাসন থানার বিশেষ অভিযানে মাদক, অস্ত্র ও অপহরণ মামলার ৫ আসামী গ্রেফতার

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত