দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৬ মে ২০২৬

আদাবরে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত যুবক

ছিনতাইকারীর হামলায় মোহাম্মদ হৃদয় নামে এক যুবক গুরুতর আহত

রাজধানীর আদাবরে ছিনতাইকারীর হামলায় মোহাম্মদ হৃদয় নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এসময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।শুক্রবার (১৫ মে) রাতে শ্যামলী হাউজিং নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।আহত হৃদয় পেশায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী। পরে তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন , রাজধানীতে যানজটের নতুন কেন্দ্র মোহাম্মদপুর, সড়কের ৩ লেন দখলে

সহকর্মীদের অভিযোগ, কয়েকজন ছিনতাইকারী রাস্তা আটকে হৃদয়ের ওপর হামলা চালায়। এসময় তার মাথা ও কাঁধে ছুরিকাঘাত করা হয়।পরে হামলাকারীরা হৃদয়ের কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি আদাবর থানাকে জানানো হয়েছে।

আরও পড়ুন ,  গরমে স্বস্তি নেই, রাজধানীতে আজও ভ্যাপসা আবহাওয়া

বিষয় : হামলা ছিনতাইকারী আহত যুবক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আদাবরে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত যুবক

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

রাজধানীর আদাবরে ছিনতাইকারীর হামলায় মোহাম্মদ হৃদয় নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এসময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।শুক্রবার (১৫ মে) রাতে শ্যামলী হাউজিং নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।আহত হৃদয় পেশায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী। পরে তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন , রাজধানীতে যানজটের নতুন কেন্দ্র মোহাম্মদপুর, সড়কের ৩ লেন দখলে

সহকর্মীদের অভিযোগ, কয়েকজন ছিনতাইকারী রাস্তা আটকে হৃদয়ের ওপর হামলা চালায়। এসময় তার মাথা ও কাঁধে ছুরিকাঘাত করা হয়।পরে হামলাকারীরা হৃদয়ের কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি আদাবর থানাকে জানানো হয়েছে।

আরও পড়ুন ,  গরমে স্বস্তি নেই, রাজধানীতে আজও ভ্যাপসা আবহাওয়া

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত