রাজধানীর চকবাজারে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দবির আহমেদ নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। আহত হওয়ার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও রাতে তার মৃত্যু হয়।মঙ্গলবার বিকেলে চকবাজারের ঊর্ধ্ব রোড মসজিদের সামনে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক দবির আহমেদ গুরুতর আহত হন।দুর্ঘটনার পর অন্য অটোরিকশার চালক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান।তবে রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে ঢামেকে নেওয়া হয়। রাত ৮টার দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন, ডিএমপির বিশেষ অভিযানে উত্তরা পশ্চিমে ২৩, তুরাগে ৬ জন গ্রেপ্তার
“দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে বাড়ি ফেরার পর অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে নেওয়া হয়।”নিহত দবির আহমেদ পাবনার চাটমোহর উপজেলার অষ্টমণিষা গ্রামের বাসিন্দা। তিনি কামরাঙ্গীরচরের মাদবরনগর এলাকার একটি গ্যারেজে থাকতেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি চকবাজার থানায় জানানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন