দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

শিকদার মেডিক্যালে আনসারের ঝুঁকিপূর্ণ অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

রাজধানীর শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে চুরি করতে এসে ধরা পড়েছে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্য। আনসার সদস্যদের সাহসী ও ঝুঁকিপূর্ণ অভিযানে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ থেকে ৬ সদস্যের একটি চোর চক্র হাসপাতালের মালামাল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।দায়িত্বে থাকা আনসার সদস্য সজীব রায়, জুয়েল রানা ও জয় শীল তাদের ধাওয়া দিলে চক্রের সদস্যরা পালিয়ে যায়।কিছুক্ষণ পর তারা আবার হাসপাতালে ফিরে এসে আনসার সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে।

আরও  পড়ুন, চকবাজারে দুই অটোরিকশার সংঘর্ষ, হাসপাতালে মৃত্যু চালকের

পরে ক্যাম্পে থাকা অন্যান্য সদস্যদের নিয়ে আনসার সদস্যরা সমন্বিত অভিযান পরিচালনা করেন। ধাওয়া করে চাপাতিসহ তিন সদস্যকে হাতেনাতে আটক করা হয় আটকরা হলেন—রনি, সাব্বির ও সালাম।“দ্রুত অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। অন্য সদস্যদের ধরতে তৎপরতা চলছে।”আটকদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।আনসার জানিয়েছে, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় চুরি, ছিনতাই ও দালালচক্র প্রতিরোধে তাদের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

বিষয় : গ্রেপ্তার ৩ ঝুঁকিপূর্ণ অভিযান চোর চক্র

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শিকদার মেডিক্যালে আনসারের ঝুঁকিপূর্ণ অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে চুরি করতে এসে ধরা পড়েছে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্য। আনসার সদস্যদের সাহসী ও ঝুঁকিপূর্ণ অভিযানে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ থেকে ৬ সদস্যের একটি চোর চক্র হাসপাতালের মালামাল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।দায়িত্বে থাকা আনসার সদস্য সজীব রায়, জুয়েল রানা ও জয় শীল তাদের ধাওয়া দিলে চক্রের সদস্যরা পালিয়ে যায়।কিছুক্ষণ পর তারা আবার হাসপাতালে ফিরে এসে আনসার সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে।

আরও  পড়ুন, চকবাজারে দুই অটোরিকশার সংঘর্ষ, হাসপাতালে মৃত্যু চালকের

পরে ক্যাম্পে থাকা অন্যান্য সদস্যদের নিয়ে আনসার সদস্যরা সমন্বিত অভিযান পরিচালনা করেন। ধাওয়া করে চাপাতিসহ তিন সদস্যকে হাতেনাতে আটক করা হয় আটকরা হলেন—রনি, সাব্বির ও সালাম।“দ্রুত অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। অন্য সদস্যদের ধরতে তৎপরতা চলছে।”আটকদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।আনসার জানিয়েছে, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় চুরি, ছিনতাই ও দালালচক্র প্রতিরোধে তাদের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত