দৈনিক সংবাদ দিগন্ত

রাজধানীতে চীনা নাগরিকদের অবৈধ আইফোন কারখানা উৎপাদন গ্রেপ্তার ৩

রাজধানী ঢাকার উত্তরা ও নিকুঞ্জ এলাকায় চীনা নাগরিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গড়ে ওঠা একটি অবৈধ আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা যন্ত্রাংশ ব্যবহার করে আইফোন তৈরি এবং আসল ফোন হিসেবে বাজারে সরবরাহ করার অপরাধে দুই চীনা নাগরিকসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান যে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল উত্তরা ১৭ নম্বর সেক্টর এবং নিকুঞ্জ-১ এলাকায় একযোগে অভিযান চালায়। উত্তরা থেকে একজনকে ৫৮টি আইফোনসহ এবং নিকুঞ্জ থেকে দুই চীনা নাগরিককে ৩০৫টি ফোনসহ আটক করা হয়। আরো পড়ুন , জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ইউট্যাবের শুক্রবার আয়োজনগ্রেপ্তারকালে অবৈধ মোবাইল ও সরঞ্জামের পাশাপাশি তাদের হেফাজত থেকে বিদেশি মদও উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, এই চক্রটি বিদেশ থেকে আলাদাভাবে পার্টস নিয়ে এসে ঢাকার একটি গোপন ল্যাবে সেগুলো নিখুঁতভাবে সংযোজন করে আসল আইফোন হিসেবে বাজারে ছড়িয়ে দিত।এই চক্রের সঙ্গে কোনো বাংলাদেশি নাগরিক জড়িত আছে কি না তা জানতে চাইলে ডিবি কর্মকর্তা জানান, বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে কিন্তু তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা সম্ভব নয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই চক্রের সদস্যরা আইফোনের আদলে ভুয়া ফোন তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করত এবং অনেক ক্ষেত্রে তা চড়া দামে আসল ফোন হিসেবে বিক্রি করত।ডিবি কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ সোহেল সাধারণ জনগণকে কম দামে ‘অরিজিনাল আইফোন’ কেনার প্রলোভন থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি অনুরোধ জানিয়েছেন যেন ক্রেতারা অনুমোদিত শোরুম বা বিশ্বস্ত উৎস ছাড়া অন্য কোথাও থেকে মোবাইল ফোন ক্রয় না করেন। 

রাজধানীতে চীনা নাগরিকদের অবৈধ আইফোন কারখানা উৎপাদন গ্রেপ্তার ৩