দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৬ মে ২০২৬

রাজধানীতে যানজটের নতুন কেন্দ্র মোহাম্মদপুর, সড়কের ৩ লেন দখলে

১০০ ফুট প্রশস্ত প্রধান সড়কটি এখন কার্যত হকারদের দখলে

রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বেড়িবাঁধ তিন রাস্তার দিকে যাওয়া ১০০ ফুট প্রশস্ত প্রধান সড়কটি এখন কার্যত হকারদের দখলে। চার লেনের মধ্যে তিনটিই দখল হয়ে যাওয়ায় যান চলাচল সীমিত হয়ে পড়েছে।সরেজমিনে দেখা গেছে, সকাল ১০টার পর থেকেই হকাররা সড়কে দোকান বসাতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বিস্তৃত হয়। দুপুরের মধ্যে দুই সারি এবং বিকেলের দিকে কোথাও কোথাও তিন সারি দোকান বসে যায়।মাছ, সবজি, পোশাকসহ বিভিন্ন পণ্যের অস্থায়ী ভ্যান ও দোকান ফুটপাত ছাড়িয়ে মূল সড়কেও ছড়িয়ে পড়ায় বাকি মাত্র এক লেন দিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে।

আরও  পড়ুন , গরমে স্বস্তি নেই, রাজধানীতে আজও ভ্যাপসা আবহাওয়া

স্থানীয়দের অভিযোগ, এই সড়কটি কেরানীগঞ্জ ও নবাবগঞ্জসহ আশপাশের এলাকার মানুষের ঢাকায় প্রবেশের অন্যতম প্রধান পথ হলেও এখন এটি প্রায় অচল হয়ে পড়েছে।হকারদের কেউ কেউ জানান, তারা ভ্যান বসিয়ে ব্যবসা করেন এবং প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হয়। তবে চাঁদা কারা নেয়, সে বিষয়ে তারা বিস্তারিত বলতে চাননি।এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, সড়কটি দখলমুক্ত করতে শিগগিরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, নিয়মিত অভিযান চালানো হলেও কিছুক্ষণ পরই আবার হকাররা সড়ক দখল করে নেয়। এর পেছনে চাঁদাবাজ চক্র জড়িত থাকতে পারে বলেও তারা সন্দেহ প্রকাশ করেছেন।

আরও পড়ুন , আজহারীর নামে ডিপফেক ভিডিও দিয়ে প্রতারণা: দুই আসামির ৩ দিনের রিমান্ড

বিষয় : সড়ক যানজট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

রাজধানীতে যানজটের নতুন কেন্দ্র মোহাম্মদপুর, সড়কের ৩ লেন দখলে

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বেড়িবাঁধ তিন রাস্তার দিকে যাওয়া ১০০ ফুট প্রশস্ত প্রধান সড়কটি এখন কার্যত হকারদের দখলে। চার লেনের মধ্যে তিনটিই দখল হয়ে যাওয়ায় যান চলাচল সীমিত হয়ে পড়েছে।সরেজমিনে দেখা গেছে, সকাল ১০টার পর থেকেই হকাররা সড়কে দোকান বসাতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বিস্তৃত হয়। দুপুরের মধ্যে দুই সারি এবং বিকেলের দিকে কোথাও কোথাও তিন সারি দোকান বসে যায়।মাছ, সবজি, পোশাকসহ বিভিন্ন পণ্যের অস্থায়ী ভ্যান ও দোকান ফুটপাত ছাড়িয়ে মূল সড়কেও ছড়িয়ে পড়ায় বাকি মাত্র এক লেন দিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে।

আরও  পড়ুন , গরমে স্বস্তি নেই, রাজধানীতে আজও ভ্যাপসা আবহাওয়া

স্থানীয়দের অভিযোগ, এই সড়কটি কেরানীগঞ্জ ও নবাবগঞ্জসহ আশপাশের এলাকার মানুষের ঢাকায় প্রবেশের অন্যতম প্রধান পথ হলেও এখন এটি প্রায় অচল হয়ে পড়েছে।হকারদের কেউ কেউ জানান, তারা ভ্যান বসিয়ে ব্যবসা করেন এবং প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হয়। তবে চাঁদা কারা নেয়, সে বিষয়ে তারা বিস্তারিত বলতে চাননি।এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, সড়কটি দখলমুক্ত করতে শিগগিরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, নিয়মিত অভিযান চালানো হলেও কিছুক্ষণ পরই আবার হকাররা সড়ক দখল করে নেয়। এর পেছনে চাঁদাবাজ চক্র জড়িত থাকতে পারে বলেও তারা সন্দেহ প্রকাশ করেছেন।

আরও পড়ুন , আজহারীর নামে ডিপফেক ভিডিও দিয়ে প্রতারণা: দুই আসামির ৩ দিনের রিমান্ড

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত