আদাবরে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত যুবক
রাজধানীর আদাবরে ছিনতাইকারীর হামলায় মোহাম্মদ হৃদয় নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এসময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।শুক্রবার (১৫ মে) রাতে শ্যামলী হাউজিং নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।আহত হৃদয় পেশায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী। পরে তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আরও পড়ুন , রাজধানীতে যানজটের নতুন কেন্দ্র মোহাম্মদপুর, সড়কের ৩ লেন দখলেসহকর্মীদের অভিযোগ, কয়েকজন ছিনতাইকারী রাস্তা আটকে হৃদয়ের ওপর হামলা চালায়। এসময় তার মাথা ও কাঁধে ছুরিকাঘাত করা হয়।পরে হামলাকারীরা হৃদয়ের কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি আদাবর থানাকে জানানো হয়েছে।আরও পড়ুন , গরমে স্বস্তি নেই, রাজধানীতে আজও ভ্যাপসা আবহাওয়া