দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মিরপুরে টিসিবির লাইনে দাঁড়িয়ে দেয়ালচাপায় নারীর মৃত্যু, আহত কয়েকজন

টিসিবির লাইনে দাঁড়িয়ে দেয়ালচাপায় নারীর মৃত্যু

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে সীমানা প্রাচীর ধসে নাছিমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চার থেকে পাঁচজন।মঙ্গলবার মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের লাভ রোড-মন্দির রোড এলাকার সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাছিমা বেগম মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য সংগ্রহের জন্য অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই দেয়ালটি ভেঙে পড়ে। এতে কয়েকজন চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান।

আরও  পড়ুন, মশার কয়েল কিনে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ কলেজছাত্র

প্রত্যক্ষদর্শী শাকিব বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে তিনি কয়েকজন আহতকে দেখতে পান। তাদের মধ্যে নাছিমা বেগম গুরুতর আহত ছিলেন এবং পরে তার মৃত্যুর খবর নিশ্চিত হয়।নিহতের স্বজন তারেকও জানান, নাছিমা তাদের পাশের বাসায় থাকতেন এবং দেয়ালচাপায় তার মৃত্যু হয়েছে।এদিকে ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের পুলিশ সুপার মোস্তাক সরকার জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। হতাহতের সঠিক সংখ্যা ও দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

বিষয় : নারীর মৃত্যু টিসিবির পণ্য দেয়ালচাপা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মিরপুরে টিসিবির লাইনে দাঁড়িয়ে দেয়ালচাপায় নারীর মৃত্যু, আহত কয়েকজন

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে সীমানা প্রাচীর ধসে নাছিমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চার থেকে পাঁচজন।মঙ্গলবার মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের লাভ রোড-মন্দির রোড এলাকার সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাছিমা বেগম মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য সংগ্রহের জন্য অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই দেয়ালটি ভেঙে পড়ে। এতে কয়েকজন চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান।

আরও  পড়ুন, মশার কয়েল কিনে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ কলেজছাত্র

প্রত্যক্ষদর্শী শাকিব বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে তিনি কয়েকজন আহতকে দেখতে পান। তাদের মধ্যে নাছিমা বেগম গুরুতর আহত ছিলেন এবং পরে তার মৃত্যুর খবর নিশ্চিত হয়।নিহতের স্বজন তারেকও জানান, নাছিমা তাদের পাশের বাসায় থাকতেন এবং দেয়ালচাপায় তার মৃত্যু হয়েছে।এদিকে ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের পুলিশ সুপার মোস্তাক সরকার জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। হতাহতের সঠিক সংখ্যা ও দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত