ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।সোমবার (১৫ জুন) রাত ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে বলে সত্যতা নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম।রেলওয়ে পুলিশ ও স্টেশন সূত্র জানায়, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কসবা স্টেশন অতিক্রম করার সময় ওই নারী রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।কসবা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ শফিকুর রহমান জানান, দুর্ঘটনার সময় স্টেশন এলাকায় বিদ্যুৎ ছিল না। আরও পড়ুন, রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে যুবকের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধারএমন পরিস্থিতিতে রেললাইন পার হওয়ার সময় ওই নারী ট্রেনের ধাক্কায় প্রাণ হারান।খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, রাত ২টার দিকে কসবা রেলওয়ে স্টেশন এলাকায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে রেলওয়ে পুলিশ। পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করা হবে।