কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পরিবেশ দূষণের অভিযোগে এক ব্যাটারি কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় পরিচালিত অভিযানে ‘কেজি এন্টারপ্রাইজ’ নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।আদালত সূত্রে জানা যায়, কারখানাটি দীর্ঘদিন ধরে ক্ষতিকর ধোঁয়া ও বর্জ্যের মাধ্যমে আশপাশের পরিবেশ দূষণ করে আসছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা।
আরও পড়ুন , কটিয়াদীতে দুই শতাব্দীর ঐতিহ্যবাহী বৈশাখী মেলা শুরু, উৎসবের আমেজে মুখর মসূয়া
অভিযান চলাকালে পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কারখানাটির কার্যক্রমে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ও দূষণের সত্যতা পাওয়ায় এ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা জানান, পরিবেশ রক্ষায় ক্ষতিকর ও অবৈধ কারখানার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন , কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকবিরোধী যুব সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন