দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সোনারগাঁয়ে ছিনতাই মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

মানবিক উদ্যোগে গঙ্গাচড়ায় অসহায় পরিবারের মাথা গোঁজার ঠাঁই

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, মাদক সম্রাট শামীমের স্ত্রীর নেতৃত্বে হামলা

সড়ক দুর্ঘটনায় নিহত  নির্মলর পরিবারের পাশে এমপি রায়হান সিরাজী

১ কোটির ওষুধ, ৪ কোটির বিল বিতর্কে মুখ খুললেন বান্দরবান সিভিল সার্জন

কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

‎ফরিদপুরে জমি বিক্রির নামে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ,অভিযুক্তর বিরুদ্ধে মানববন্ধন

বালারহাট নাওডাঙ্গা ইউনিয়নে গ্রামবাসী ও প্রশাসনের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকবিরোধী যুব সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কটিয়াদীতে মাদকবিরোধী যুব সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মাদকবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তুলতে “মাদক বিরোধী যুব সংঘ” নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলার বীরনোয়াকান্দী কোনাপাড়া গ্রামে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।এলাকার মুরুব্বি মোঃ গোলাপ মিয়ার সভাপতিত্বে এবং মাদক বিরোধী যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংঘটনের সভাপতি সোহাগ মিয়া, পৌর যুবদলের সাধারণ সম্পাদক প্রিন্স আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া মাদকের ভয়াবহতা রোধ করা সম্ভব নয়। তারা তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন ,শরীয়তপুরের গোসাইরহাট ভেজাল ও অনিরাপদ খাদ্য বিরোধী যৌথ অভিযান: ৪ টি প্রতিষ্ঠানকে ৭১,০০০ টাকা জরিমানা

সভায় কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম তরুণদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, এসএসসি পাসের আগে শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা উচিত। মোবাইল ফোনের অপব্যবহার অনেক সময় শিক্ষার্থীদের বিপথে নিয়ে যায় এবং মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ায়। তাই শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, কটিয়াদী মডেল থানায় যোগদানের পর তিনি জানতে পারেন, এলাকায় কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী রয়েছে যাদের বিরুদ্ধে দীর্ঘদিন কেউ ব্যবস্থা নিতে সাহস পায়নি। দায়িত্ব গ্রহণের পরদিনই অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী লিটনকে গ্রেফতার করতে সক্ষম হন, যাকে গত তিন বছরেও কেউ আটক করতে পারেনি।ওসি বলেন, এলাকার মাদক ব্যবসায়ীরা বাইরের কেউ নয়, তারা স্থানীয়দেরই পরিচিত—কারও ভাই, কারও সন্তান। তাই শুধু পুলিশের পক্ষে একা মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় জনগণ, অভিভাবক ও তরুণদের এগিয়ে আসতে হবে।তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর গত এক মাসে থানায় ১২টি মাদক মামলা রুজু করা হয়েছে। জনগণের সহযোগিতা পেলে কটিয়াদীকে মাদকমুক্ত করা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন ,বগুড়ার মহাস্থান থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার,, গ্রেফতার ২

তিনি বলেন, “আমার রিজিক যদি কটিয়াদীতে থাকে এবং জনগণ যদি আমাকে সহযোগিতা করে, তাহলে মাদক নির্মূল করা কঠিন কোনো বিষয় নয়। আপনারা বীরনোয়াকান্দি কোনাপাড়ায় ২৭ সদস্যের মাদকবিরোধী কমিটি গঠন করেছেন। একটি গ্রামে ২৭ জন মাদক ব্যবসায়ী নেই, কিন্তু ২৭ জন সচেতন মানুষ এগিয়ে এসেছেন—এটাই আমাদের বড় শক্তি।”কঠোর হুঁশিয়ারি দিয়ে ওসি রফিকুল ইসলাম বলেন, “আমি যতদিন কটিয়াদীতে আছি, মাদকের বিরুদ্ধে কোনো আপস হবে না। কোনো মাদক কারবারি যদি আমাকে ‘ধর্মের বাপ’ বলেও সম্বোধন করে, তারপরও তার সঙ্গে কোনো আপস হবে না। কোনো নেতা যদি কোনো মাদক কারবারির পক্ষে তদবির করেন, সে বাংলাদেশের যত বড় নেতাই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে আমি এই থানায় না-ও থাকতে পারি, কিন্তু মাদকের সঙ্গে কোনো সমঝোতা হবে না।”অনুষ্ঠানে এলাকার তরুণ, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বিষয় : সংগঠন মতবিনিময় মাদকবিরোধী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকবিরোধী যুব সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত