দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

লিচু বাগানকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের

লিচু পাড়া নিয়ে বিরোধের জেরে আজিজুল মোল্লা নামে এক বৃদ্ধ নিহত

ফরিদপুরের সালথা উপজেলায় লিচু পাড়া নিয়ে বিরোধের জেরে আজিজুল মোল্লা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আজিজুল মোল্লা ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার মৃত মানো মোল্লার ছেলে।স্থানীয়রা জানান, বিকেলে আজিজুল মোল্লার বাগান থেকে লিচু পাড়াকে কেন্দ্র করে প্রতিবেশী এলাকার সাকিল মুন্সী ও তুষার মুন্সীর সঙ্গে তার ছেলে আকরাম মোল্লার বিরোধ হয়। একপর্যায়ে আকরামকে মারধর করা হয়।

আরও পড়ুন , জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে স্লোগানে নরসিংদীতে যুবলীগের ঝটিকা মিছিল

পরে সন্ধ্যায় ছেলে মারধরের কারণ জানতে ফুলবাড়িয়া বাজারে গেলে আজিজুল মোল্লার সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি শুরু হয়। এ সময় সাকিল, তুষারসহ তাদের পরিবারের সদস্যরা সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধরে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আজিজুল মোল্লা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

আরও পড়ুন , মিরপুরে টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের ‘লড়াই’

বিষয় : রক্তাক্ত সংঘাত বৃদ্ধ নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

লিচু বাগানকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

ফরিদপুরের সালথা উপজেলায় লিচু পাড়া নিয়ে বিরোধের জেরে আজিজুল মোল্লা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আজিজুল মোল্লা ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার মৃত মানো মোল্লার ছেলে।স্থানীয়রা জানান, বিকেলে আজিজুল মোল্লার বাগান থেকে লিচু পাড়াকে কেন্দ্র করে প্রতিবেশী এলাকার সাকিল মুন্সী ও তুষার মুন্সীর সঙ্গে তার ছেলে আকরাম মোল্লার বিরোধ হয়। একপর্যায়ে আকরামকে মারধর করা হয়।

আরও পড়ুন , জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে স্লোগানে নরসিংদীতে যুবলীগের ঝটিকা মিছিল

পরে সন্ধ্যায় ছেলে মারধরের কারণ জানতে ফুলবাড়িয়া বাজারে গেলে আজিজুল মোল্লার সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি শুরু হয়। এ সময় সাকিল, তুষারসহ তাদের পরিবারের সদস্যরা সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধরে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আজিজুল মোল্লা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

আরও পড়ুন , মিরপুরে টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের ‘লড়াই’

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত