দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ১৩ মে ২০২৬

ঈদের আগে জমে উঠছে কোরবানির পশুর হাট, ১ কোটি ২৩ লাখ পশুর সরবরাহের প্রস্তুতি

ঈদের আগে জমে উঠছে কোরবানির পশুর হাট

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর গাবতলীসহ দেশের বিভিন্ন পশুর হাটে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর কয়েক দিনের মধ্যেই এসব হাটে জমে উঠবে কোরবানির পশু কেনাবেচা।রাজধানীর পাশাপাশি সারাদেশেই এখন খামারিদের ব্যস্ততা ও হাট প্রস্তুতির চিত্র চোখে পড়ছে। কোথাও চলছে পশু হাটে তোলার কাজ, কোথাও আবার শেষ মুহূর্তের পরিচর্যা।প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এ বছর কোরবানির জন্য দেশে প্রায় ১ কোটি ২৩ লাখের বেশি পশুর সরবরাহ থাকবে, যেখানে চাহিদা রয়েছে প্রায় ১ কোটি ১ লাখ পশু।

আরও  পড়ুন, আজ থেকেই অগ্রিম বিক্রি শুরু ঈদযাত্রার অনলাইনে ট্রেন টিকিট

সংশ্লিষ্টরা বলছেন, গত এক দশকে দেশে কোরবানির পশুর সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে প্রায় ২০ শতাংশ। ২০১৫ সালে যেখানে পশুর সংখ্যা ছিল প্রায় ৮৫ থেকে ৮৮ লাখ, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় ১ কোটি ৪ লাখে।তবে ২০২০ সালের করোনা মহামারি এবং ২০২৫ সালে মূল্যস্ফীতির কারণে কিছুটা ওঠানামা দেখা গেছে কোরবানির বাজারে।বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় খামারভিত্তিক উৎপাদন বৃদ্ধির ফলে এখন আর আমদানিনির্ভরতা নেই, বরং অভ্যন্তরীণ উৎপাদনই বাজারের প্রধান জোগান দিচ্ছে।অর্থনীতিবিদদের মতে, কোরবানির পশুর বাজার এখন শুধু ধর্মীয় আয়োজন নয়, এটি দেশের একটি বড় মৌসুমি অর্থনৈতিক খাত, যা পশুখাদ্য, পরিবহন, হাট ইজারা, শ্রমবাজার ও চামড়া শিল্পসহ বহু খাতে প্রভাব ফেলছে।

আরও  পড়ুন , ৩০ জুনের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ মন্ত্রণালয়ের

বিষয় : প্রস্তুতি ঈদুল আজহা কোরবানি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২২ জুলাই ২০২৬

ঈদের আগে জমে উঠছে কোরবানির পশুর হাট, ১ কোটি ২৩ লাখ পশুর সরবরাহের প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর গাবতলীসহ দেশের বিভিন্ন পশুর হাটে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর কয়েক দিনের মধ্যেই এসব হাটে জমে উঠবে কোরবানির পশু কেনাবেচা।রাজধানীর পাশাপাশি সারাদেশেই এখন খামারিদের ব্যস্ততা ও হাট প্রস্তুতির চিত্র চোখে পড়ছে। কোথাও চলছে পশু হাটে তোলার কাজ, কোথাও আবার শেষ মুহূর্তের পরিচর্যা।প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এ বছর কোরবানির জন্য দেশে প্রায় ১ কোটি ২৩ লাখের বেশি পশুর সরবরাহ থাকবে, যেখানে চাহিদা রয়েছে প্রায় ১ কোটি ১ লাখ পশু।

আরও  পড়ুন, আজ থেকেই অগ্রিম বিক্রি শুরু ঈদযাত্রার অনলাইনে ট্রেন টিকিট

সংশ্লিষ্টরা বলছেন, গত এক দশকে দেশে কোরবানির পশুর সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে প্রায় ২০ শতাংশ। ২০১৫ সালে যেখানে পশুর সংখ্যা ছিল প্রায় ৮৫ থেকে ৮৮ লাখ, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় ১ কোটি ৪ লাখে।তবে ২০২০ সালের করোনা মহামারি এবং ২০২৫ সালে মূল্যস্ফীতির কারণে কিছুটা ওঠানামা দেখা গেছে কোরবানির বাজারে।বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় খামারভিত্তিক উৎপাদন বৃদ্ধির ফলে এখন আর আমদানিনির্ভরতা নেই, বরং অভ্যন্তরীণ উৎপাদনই বাজারের প্রধান জোগান দিচ্ছে।অর্থনীতিবিদদের মতে, কোরবানির পশুর বাজার এখন শুধু ধর্মীয় আয়োজন নয়, এটি দেশের একটি বড় মৌসুমি অর্থনৈতিক খাত, যা পশুখাদ্য, পরিবহন, হাট ইজারা, শ্রমবাজার ও চামড়া শিল্পসহ বহু খাতে প্রভাব ফেলছে।

আরও  পড়ুন , ৩০ জুনের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ মন্ত্রণালয়ের

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত