দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬

আজ থেকেই অগ্রিম বিক্রি শুরু ঈদযাত্রার অনলাইনে ট্রেন টিকিট

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। এছাড়া দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি।রেলওয়ে জানিয়েছে, অবৈধ টিকিট বাণিজ্য ও ভোগান্তি কমাতে এবার শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। ফলে যাত্রীদের কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না।ঈদযাত্রার টিকিট বিক্রির নির্ধারিত সূচি অনুযায়ী, আজ ১৩ মে বিক্রি হচ্ছে ২৩ মে’র যাত্রার টিকিট।

আরও পড়ুন , ৩০ জুনের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ মন্ত্রণালয়ের

 আগামী ১৪ মে পাওয়া যাবে ২৪ মে’র টিকিট, ১৫ মে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মে’র যাত্রার টিকিট।অন্যদিকে ঈদ শেষে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২১ মে থেকে। ওইদিন মিলবে ৩১ মে’র টিকিট। এরপর ২২ মে বিক্রি হবে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের ফিরতি টিকিট।ঈদকে কেন্দ্র করে ট্রেন ভ্রমণে অতিরিক্ত চাপ সামাল দিতে প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে টিকিট সংগ্রহে যাত্রীদের নির্ধারিত সময়ের আগেই অনলাইনে প্রবেশের পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন , প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন ডিজি মোহাম্মদ হেলাল উদ্দিন

বিষয় : অনলাইন ট্রেন টিকিট অগ্রিম বিক্রি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২২ জুলাই ২০২৬

আজ থেকেই অগ্রিম বিক্রি শুরু ঈদযাত্রার অনলাইনে ট্রেন টিকিট

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। এছাড়া দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি।রেলওয়ে জানিয়েছে, অবৈধ টিকিট বাণিজ্য ও ভোগান্তি কমাতে এবার শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। ফলে যাত্রীদের কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না।ঈদযাত্রার টিকিট বিক্রির নির্ধারিত সূচি অনুযায়ী, আজ ১৩ মে বিক্রি হচ্ছে ২৩ মে’র যাত্রার টিকিট।

আরও পড়ুন , ৩০ জুনের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ মন্ত্রণালয়ের

 আগামী ১৪ মে পাওয়া যাবে ২৪ মে’র টিকিট, ১৫ মে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মে’র যাত্রার টিকিট।অন্যদিকে ঈদ শেষে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২১ মে থেকে। ওইদিন মিলবে ৩১ মে’র টিকিট। এরপর ২২ মে বিক্রি হবে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের ফিরতি টিকিট।ঈদকে কেন্দ্র করে ট্রেন ভ্রমণে অতিরিক্ত চাপ সামাল দিতে প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে টিকিট সংগ্রহে যাত্রীদের নির্ধারিত সময়ের আগেই অনলাইনে প্রবেশের পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন , প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন ডিজি মোহাম্মদ হেলাল উদ্দিন

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত