দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬

মাদারীপুরে পৌঁছাল বৃষ্টির মরদেহ, কান্নায় ভেঙে পড়লেন স্বজনরা

শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ পৌঁছেছে তার গ্রামের বাড়ি মাদারীপুরে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ পৌঁছেছে তার গ্রামের বাড়ি মাদারীপুরে।শনিবার দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে মরদেহ পৌঁছালে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বৃষ্টির মরদেহ। পরে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন।নাহিদা সুলতানা বৃষ্টি ছিলেন অত্যন্ত মেধাবী। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে তিনি বুয়েটে স্নাতকোত্তরে ভর্তি হন।

আরও পড়ুন , দোহারে বসতবাড়িতে ভয়াবহ আগুন, সন্তানদের বাঁচিয়ে প্রাণ দিলেন স্বামী-স্ত্রী

পরে ফুল স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়-এ পিএইচডি করতে যান।পরিবার জানায়, আসরের নামাজের পর চর গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।গত ১৬ এপ্রিল বৃষ্টি ও আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন নিখোঁজ হন। পরে তাদের হত্যার ঘটনা সামনে আসে।এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পুলিশ লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে।

আরও  পড়ুন , খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে এসে হামলা চালায় দুর্বৃত্তরা

বিষয় : মাদারীপুর বৃষ্টির মরদেহ স্বজন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মাদারীপুরে পৌঁছাল বৃষ্টির মরদেহ, কান্নায় ভেঙে পড়লেন স্বজনরা

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ পৌঁছেছে তার গ্রামের বাড়ি মাদারীপুরে।শনিবার দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে মরদেহ পৌঁছালে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বৃষ্টির মরদেহ। পরে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন।নাহিদা সুলতানা বৃষ্টি ছিলেন অত্যন্ত মেধাবী। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে তিনি বুয়েটে স্নাতকোত্তরে ভর্তি হন।

আরও পড়ুন , দোহারে বসতবাড়িতে ভয়াবহ আগুন, সন্তানদের বাঁচিয়ে প্রাণ দিলেন স্বামী-স্ত্রী

পরে ফুল স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়-এ পিএইচডি করতে যান।পরিবার জানায়, আসরের নামাজের পর চর গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।গত ১৬ এপ্রিল বৃষ্টি ও আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন নিখোঁজ হন। পরে তাদের হত্যার ঘটনা সামনে আসে।এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পুলিশ লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে।

আরও  পড়ুন , খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে এসে হামলা চালায় দুর্বৃত্তরা

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x