মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর লঞ্চঘাট এলাকার নদীর পাড় থেকে শুহিন সরদার (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) বিকেলে স্থানীয় এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।আরও পড়ুন, সাভারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক, আটক ৪নিহত শুহিন সরদার উপজেলার উত্তর সাহেবরামপুর সরদার বাড়ির দুলাল সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহের দুই চোখ উপড়ানো ছিল এবং ধারালো অস্ত্রের আঘাতে পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। আরও পড়ুন, রামিসা হত্যায় কড়া বার্তা তারেক রহমানের, ‘সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে’ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আরও পড়ুন, বিয়ের আশ্বাসে সম্পর্ক, তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধেএ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, সাহেবরামপুর লঞ্চঘাট এলাকা থেকে শুহিন সরদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ।