দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মাদারীপুরের ডাসারে বিপুল পরিমাণ সরকারি চালসহ ট্রাক জব্দ করলেন উপজেলা প্রশাসন

​মাদারীপুরের ডাসারে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিডি কর্মসূচির বিপুল পরিমাণ চালসহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার ভাঙ্গাব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৪২২ বস্তা চালসহ ট্রাকটি আটক করা হয়। ​অভিযান শেষে চালবোঝাই ট্রাকটি বর্তমানে ডাসার থানা হেফাজতে রাখা হয়েছে।

​খাদ্য অফিস সূত্রে জানা গেছে, ভিজিডি কর্মসূচির এই চালগুলো সাধারণ চালের চেয়ে ভিন্ন। দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টিমান নিশ্চিত করতে এতে বিশেষ প্রক্রিয়ায় ভিটামিন ও প্রোটিনসমৃদ্ধ উপাদান মেশানো হয়। এ ধরনের চাল খোলা বাজারে বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং সাধারণ বাজারে এর উৎপাদন বা বিপণন প্রচলিত নয়।

আরও পড়ুন, গঙ্গাচড়ায় জনসেবায় ধীরগতি, ইউএনও’র ভূমিকা নিয়ে সমালোচনা

​এদিকে জব্দকৃত চালের মালিকানা দাবি করেছেন মুন্সী রাইস মিলের স্বত্বাধিকারী আহাদ মুন্সী। তিনি জানান, তার চালকল গোপালগঞ্জে অবস্থিত এবং সেখানে নেওয়ার উদ্দেশ্যেই চালগুলো পরিবহন করা হচ্ছিল। তবে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া রাইস মিল থেকে এই চাল বের করা ভুল হয়েছে বলে তিনি স্বীকার করেন। ​এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শাহরিয়ার তুহিন বলেন, এত বিপুল পরিমাণ সরকারি চাল একজন ব্যক্তির কাছে কীভাবে পৌঁছালো, তা গুরুত্বের সাথে তদন্ত করা উচিত। দরিদ্রদের হক আত্মসাতের উদ্দেশ্যে কেউ এটি করে থাকলে তাদের কঠোর বিচার হওয়া প্রয়োজন।

আরও পড়ুন, মিঠাপুকুরে নদী ভাঙন রোধে বড় প্রকল্প অনুমোদন: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি গোলাম রব্বানী

​ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা সংবাদমাধ্যমকে জানান, সরকারি চালসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

বিষয় : মাদারীপুর প্রশাসন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

মাদারীপুরের ডাসারে বিপুল পরিমাণ সরকারি চালসহ ট্রাক জব্দ করলেন উপজেলা প্রশাসন

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

​মাদারীপুরের ডাসারে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিডি কর্মসূচির বিপুল পরিমাণ চালসহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার ভাঙ্গাব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৪২২ বস্তা চালসহ ট্রাকটি আটক করা হয়। ​অভিযান শেষে চালবোঝাই ট্রাকটি বর্তমানে ডাসার থানা হেফাজতে রাখা হয়েছে।

​খাদ্য অফিস সূত্রে জানা গেছে, ভিজিডি কর্মসূচির এই চালগুলো সাধারণ চালের চেয়ে ভিন্ন। দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টিমান নিশ্চিত করতে এতে বিশেষ প্রক্রিয়ায় ভিটামিন ও প্রোটিনসমৃদ্ধ উপাদান মেশানো হয়। এ ধরনের চাল খোলা বাজারে বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং সাধারণ বাজারে এর উৎপাদন বা বিপণন প্রচলিত নয়।

আরও পড়ুন, গঙ্গাচড়ায় জনসেবায় ধীরগতি, ইউএনও’র ভূমিকা নিয়ে সমালোচনা

​এদিকে জব্দকৃত চালের মালিকানা দাবি করেছেন মুন্সী রাইস মিলের স্বত্বাধিকারী আহাদ মুন্সী। তিনি জানান, তার চালকল গোপালগঞ্জে অবস্থিত এবং সেখানে নেওয়ার উদ্দেশ্যেই চালগুলো পরিবহন করা হচ্ছিল। তবে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া রাইস মিল থেকে এই চাল বের করা ভুল হয়েছে বলে তিনি স্বীকার করেন। ​এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শাহরিয়ার তুহিন বলেন, এত বিপুল পরিমাণ সরকারি চাল একজন ব্যক্তির কাছে কীভাবে পৌঁছালো, তা গুরুত্বের সাথে তদন্ত করা উচিত। দরিদ্রদের হক আত্মসাতের উদ্দেশ্যে কেউ এটি করে থাকলে তাদের কঠোর বিচার হওয়া প্রয়োজন।

আরও পড়ুন, মিঠাপুকুরে নদী ভাঙন রোধে বড় প্রকল্প অনুমোদন: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি গোলাম রব্বানী

​ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা সংবাদমাধ্যমকে জানান, সরকারি চালসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত