ঢাকার দোহার উপজেলায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার রাত ১টার দিকে উপজেলার বিলাশপুর ইউনিয়নের দক্ষিণ রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম।পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে হঠাৎ ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে পরিবারের পাঁচ সদস্য ভেতরে আটকা পড়েন।এ সময় ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় সালাম শিকদার ও তার স্ত্রী জানালা ভেঙে দুই মেয়ে ও নাতিকে বাইরে বের করে দেন।
আরও পড়ুন , খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে এসে হামলা চালায় দুর্বৃত্তরা
তবে নিজেরা আর বের হতে পারেননি। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুরো ঘর পুড়ে যায়।দোহার থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি দুর্ঘটনা নাকি নাশকতা— তা খতিয়ে দেখা হচ্ছে।মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন , ফরিদপুরে অটোরিকশা ও অটোটেম্পো (মাহিন্দ্র) ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন