দৈনিক সংবাদ দিগন্ত

চট্টগ্রামে এনসিপিতে যোগ দিলেন ৭ শতাধিক ব্যক্তি

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-র আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার সাত শতাধিক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে ছিলেন ড. মুহাম্মদ ইউনূসের পরিবারের এক সদস্যও।

আরও পড়ুন, জিয়া উদ্যানে শ্রদ্ধা জানিয়ে ঐক্যের বার্তা দিলেন বিএনপি নেতা দুদু

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব-এর জুলাই গণ-অভ্যুত্থান হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন যোগদানকারীদের মধ্যে কনটেন্ট ক্রিয়েটর, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী ও ব্যবসায়ীদের পাশাপাশি এলডিপি ও বিএনপির কয়েকজন নেতাকর্মীও ছিলেন।

আরও পড়ুন, টোকিওতে জামায়াত আমীরের বৈঠক

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তারা নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানান। প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রাম আন্দোলন-সংগ্রামের শহর। সূর্যসেন ও প্রীতিলতার বিপ্লবী চেতনা ধারণ করে এনসিপি চট্টগ্রামকে আরও সুসংগঠিত করবে।

আরও পড়ুন, ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯০০ রোগী, ক্ষোভ নূরুল হক নূরের

পশ্চিমবঙ্গের নির্বাচন প্রসঙ্গে তিনি সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা হবে। দেশে হামের প্রকোপ বৃদ্ধির বিষয়েও উদ্বেগ জানিয়ে পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান নাহিদ ইসলাম।

আরও পড়ুন, হেফাজতে ইসলাম মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের দ্বিতীয় বিয়ে সম্পন্ন

অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ বলেন, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও এনসিপি সারা দেশে সাংগঠনিক শক্তি বাড়াচ্ছে। তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এসে সংস্কারের পথ থেকে সরে গেছে। জুলাই আন্দোলনে নারীদের ভূমিকার কথা উল্লেখ করে নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বিষয় : চট্টগ্রাম এনসিপি ড. মুহাম্মদ ইউনূস যোগদান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

চট্টগ্রামে এনসিপিতে যোগ দিলেন ৭ শতাধিক ব্যক্তি

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-র আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার সাত শতাধিক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে ছিলেন ড. মুহাম্মদ ইউনূসের পরিবারের এক সদস্যও।

আরও পড়ুন, জিয়া উদ্যানে শ্রদ্ধা জানিয়ে ঐক্যের বার্তা দিলেন বিএনপি নেতা দুদু

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব-এর জুলাই গণ-অভ্যুত্থান হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন যোগদানকারীদের মধ্যে কনটেন্ট ক্রিয়েটর, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী ও ব্যবসায়ীদের পাশাপাশি এলডিপি ও বিএনপির কয়েকজন নেতাকর্মীও ছিলেন।

আরও পড়ুন, টোকিওতে জামায়াত আমীরের বৈঠক

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তারা নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানান। প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রাম আন্দোলন-সংগ্রামের শহর। সূর্যসেন ও প্রীতিলতার বিপ্লবী চেতনা ধারণ করে এনসিপি চট্টগ্রামকে আরও সুসংগঠিত করবে।

আরও পড়ুন, ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯০০ রোগী, ক্ষোভ নূরুল হক নূরের

পশ্চিমবঙ্গের নির্বাচন প্রসঙ্গে তিনি সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা হবে। দেশে হামের প্রকোপ বৃদ্ধির বিষয়েও উদ্বেগ জানিয়ে পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান নাহিদ ইসলাম।

আরও পড়ুন, হেফাজতে ইসলাম মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের দ্বিতীয় বিয়ে সম্পন্ন

অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ বলেন, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও এনসিপি সারা দেশে সাংগঠনিক শক্তি বাড়াচ্ছে। তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এসে সংস্কারের পথ থেকে সরে গেছে। জুলাই আন্দোলনে নারীদের ভূমিকার কথা উল্লেখ করে নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত