রংপুরের মিঠাপুকুর উপজেলা-এ নিখোঁজের একদিন পর আবু সাঈদ (৪০) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ৯নং ময়েনপুর ইউনিয়নের নাগেরহাট-কদমতলা সড়কের কসবা কৃষ্ণনগরগামী কাঁচা রাস্তা সংলগ্ন একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন, বাসনে মাদকবিরোধী অভিযানের গ্রেপ্তার একাধিক
নিহত আবু সাঈদ উপজেলার ১০নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের উচা বালুয়া বালাবাড়ি গ্রামের (১নং ওয়ার্ড) মোঃ আজগর আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন এবং নিজ বাড়িতে গবাদিপশু পালন করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (০৭ মে) বাড়ির কাজ শেষে পার্শ্ববর্তী শাল্টির বাজারে যান আবু সাঈদ। রাত আনুমানিক চারটার দিকে রাজার বাজারে তাঁর চাচা বিপুল মিয়ার সঙ্গে শেষবার কথা হয়। এরপর গভীর রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তাঁর সন্ধান মেলেনি।
আরও পড়ুন, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ, ক্ষোভে ফুঁসে উঠলেন বঞ্চিত নেতাকর্মীরা
বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে ময়েনপুর ইউনিয়নের আকমল হোসেনের আম বাগানে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবির মাধ্যমে পরিবারের সদস্যরা মরদেহটি আবু সাঈদের বলে শনাক্ত করেন।
আরও পড়ুন, মেহেরপুরে অনলাইন জুয়ার ‘গডফাদার’ ফিলসন গ্রেপ্তার
খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নুর আলম জানান, নিহতের পরিবারের সদস্যরা বর্তমানে থানায় অবস্থান করছেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন