দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৬ মে ২০২৬

শিক্ষার্থী না থাকায় শতাধিক নয়, ৬২১ প্রতিষ্ঠানে ভর্তি বন্ধ

ডিজিটাল হচ্ছে সরকারি হাসপাতাল, কমবে ভোগান্তি ও চিকিৎসা ব্যয় : স্বাস্থ্যমন্ত্রী

চীনের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা, লালগালিচায় রাষ্ট্রীয় সংবর্ধনা

মাদকবিরোধী যুদ্ধে কঠোর সরকার: কর্মকর্তাদের অস্ত্র, গঠন হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল :  স্বরাষ্ট্রমন্ত্রী

দুই বছর পর বাংলাদেশিদের জন্য আবারও চালু ভারতের ট্যুরিস্ট ভিসা

র‌্যাবিস রোধে সরকারের বড় পদক্ষেপ, আসছে ২০ লাখ ডোজ টিকা

এইচএসসিতে একক প্রশ্নপত্র, প্রশ্ন ফাঁস ঠেকাতে ‘কঠোর শাস্তির’ হুঁশিয়ারি

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক মহলের সঙ্গে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে এবং প্রত্যাবাসনের বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ কার্যালয়ে আয়োজিত ক্যাম্প প্রশাসন ও রোহিঙ্গা কমিউনিটি ভিত্তিক সংগঠন ইউসিআর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন, জাতীয় সংসদে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রতিমন্ত্রী বলেন, অচিরেই নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের একটি কার্যকর পথনকশা তৈরি হবে বলে সরকার আশা করছে। তিনি রোহিঙ্গা নেতাদের উদ্দেশে বলেন, প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত ক্যাম্পে সহাবস্থান বজায় রাখা এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন, অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ

তিনি আরও জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক তহবিল অব্যাহত রাখতে এবং কোনো ধরনের সংকট যাতে তৈরি না হয়, সে বিষয়ে সরকার দাতা সংস্থা ও আন্তর্জাতিক মহলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।বুধবার বেলা ১১টার দিকে প্রতিমন্ত্রী ক্যাম্পে পৌঁছে বিভিন্ন মানবিক কার্যক্রমও পরিদর্শন করেন। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন প্রকল্পগুলো তিনি ঘুরে দেখেন।

আরও পড়ুন, বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

এ সময় উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, ক্যাম্প ইনচার্জ সুরাইয়া রহমান সুইটি এবং উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমাসহ প্রশাসনের কর্মকর্তারা।

বিষয় : রোহিঙ্গা তহবিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৬ জুন ২০২৬

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক মহলের সঙ্গে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে এবং প্রত্যাবাসনের বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ কার্যালয়ে আয়োজিত ক্যাম্প প্রশাসন ও রোহিঙ্গা কমিউনিটি ভিত্তিক সংগঠন ইউসিআর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন, জাতীয় সংসদে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রতিমন্ত্রী বলেন, অচিরেই নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের একটি কার্যকর পথনকশা তৈরি হবে বলে সরকার আশা করছে। তিনি রোহিঙ্গা নেতাদের উদ্দেশে বলেন, প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত ক্যাম্পে সহাবস্থান বজায় রাখা এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন, অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ

তিনি আরও জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক তহবিল অব্যাহত রাখতে এবং কোনো ধরনের সংকট যাতে তৈরি না হয়, সে বিষয়ে সরকার দাতা সংস্থা ও আন্তর্জাতিক মহলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।বুধবার বেলা ১১টার দিকে প্রতিমন্ত্রী ক্যাম্পে পৌঁছে বিভিন্ন মানবিক কার্যক্রমও পরিদর্শন করেন। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন প্রকল্পগুলো তিনি ঘুরে দেখেন।

আরও পড়ুন, বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

এ সময় উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, ক্যাম্প ইনচার্জ সুরাইয়া রহমান সুইটি এবং উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমাসহ প্রশাসনের কর্মকর্তারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত