দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৬ মে ২০২৬

শিক্ষার্থী না থাকায় শতাধিক নয়, ৬২১ প্রতিষ্ঠানে ভর্তি বন্ধ

ডিজিটাল হচ্ছে সরকারি হাসপাতাল, কমবে ভোগান্তি ও চিকিৎসা ব্যয় : স্বাস্থ্যমন্ত্রী

চীনের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা, লালগালিচায় রাষ্ট্রীয় সংবর্ধনা

মাদকবিরোধী যুদ্ধে কঠোর সরকার: কর্মকর্তাদের অস্ত্র, গঠন হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল :  স্বরাষ্ট্রমন্ত্রী

দুই বছর পর বাংলাদেশিদের জন্য আবারও চালু ভারতের ট্যুরিস্ট ভিসা

র‌্যাবিস রোধে সরকারের বড় পদক্ষেপ, আসছে ২০ লাখ ডোজ টিকা

এইচএসসিতে একক প্রশ্নপত্র, প্রশ্ন ফাঁস ঠেকাতে ‘কঠোর শাস্তির’ হুঁশিয়ারি

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

জাতীয় সংসদে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ইউনেস্কোর হেড অব অফিস ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার সংসদ ভবনস্থ ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডে আশার সঞ্চার : মির্জা ফখরুল

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা মতপ্রকাশের স্বাধীনতার অংশ নয়। তিনি আরও বলেন, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন।

আরও পড়ুন, বৃষ্টির মধ্যে স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

এ সময় তিনি উল্লেখ করেন, ইউনেস্কোর শিক্ষা, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কার্যক্রম বাংলাদেশের শিশু ও তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি সাইবার অপরাধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে জনগণের সচেতনতা বাড়ানো জরুরি বলেও তিনি মত দেন। ইউনেস্কো প্রতিনিধিদল জানায়, তারা গণমাধ্যম উন্নয়ন, তথ্য যাচাই, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন এবং নাগরিকদের তথ্যপ্রাপ্তির সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

আরও পড়ুন, অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাৎকালে শিক্ষা, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়। এ সময় ইউনেস্কো প্রতিনিধিদলের সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : সাক্ষাৎ জাতীয় সংসদ ইউনেস্কো প্রতিনিধিদল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৬ জুন ২০২৬

জাতীয় সংসদে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

ইউনেস্কোর হেড অব অফিস ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার সংসদ ভবনস্থ ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডে আশার সঞ্চার : মির্জা ফখরুল

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা মতপ্রকাশের স্বাধীনতার অংশ নয়। তিনি আরও বলেন, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন।

আরও পড়ুন, বৃষ্টির মধ্যে স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

এ সময় তিনি উল্লেখ করেন, ইউনেস্কোর শিক্ষা, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কার্যক্রম বাংলাদেশের শিশু ও তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি সাইবার অপরাধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে জনগণের সচেতনতা বাড়ানো জরুরি বলেও তিনি মত দেন। ইউনেস্কো প্রতিনিধিদল জানায়, তারা গণমাধ্যম উন্নয়ন, তথ্য যাচাই, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন এবং নাগরিকদের তথ্যপ্রাপ্তির সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

আরও পড়ুন, অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাৎকালে শিক্ষা, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়। এ সময় ইউনেস্কো প্রতিনিধিদলের সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত